ঢাকাঃ বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

ব্যবসায়ীদের প্ল্যাটফর্মের উন্নয়নে এফবিসিসিআইকে শক্তিশালী করার উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী

by স্টাফ রিপোর্টার
এপ্রিল ১৯, ২০২৬
in জাতীয়
Share on FacebookShare on Twitter

দেশের ব্যবসায়ি সমাজের প্রকৃত প্রতিনিধিত্বকারী, কার্যকর ও অরাজনৈতিক প্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্বারোপ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রবিবার (১৯ এপ্রিল) সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠকের সময় তিনি এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় এবং সরকারের কাছে তাদের দাবি-দাওয়াগুলি কার্যকরভাবে উপস্থাপন করতে এফবিসিসিআইয়ের ভূমিকা আরও শক্তিশালী ও সক্রিয় হতে হবে। সংগঠনটিকে প্রয়োজন অনুযায়ী ইতিবাচক ও গঠনমূলক চাপ সৃষ্টি করে নীতিনির্ধারণে সহায়তা প্রদান করতে হবে। তবে, কোনোভাবেই এফবিসিসিআইকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার সুযোগ দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, সরকার এমন একটি এফবিসিসিআই দেখতে চায়, যা প্রকৃত অর্থে সকল ব্যবসায়ীর সম্মিলিত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের শক্তিশালী সহায়ক হিসেবে নীতিনির্ধারণে বাস্তবমুখী মতামত প্রদান করবে।

বাণিজ্যমন্ত্রী উল্লেখ করেন, এফবিসিসিআইকে আরও গতিশীল এবং ফলপ্রসূ করতে যোগ্য, দূরদর্শী ও উদ্যমী নেতৃত্বের প্রয়োজন। এই নেতৃত্ব অবশ্যই ব্যবসায়ীদের মধ্য থেকে আসা উচিত, যাতে সংগঠনটি ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষা করতে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হয়।

ব্যবসায়ী নেতৃবৃন্দকে আশ্বস্ত করে তিনি বলেন, সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করতে অঙ্গীকারবদ্ধ। নতুন ইমপোর্ট পলিসি ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শীঘ্রই তা প্রকাশিত হবে। পাশাপাশি, বস্ত্র ও পাট, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের সেবা সহজীকরণে ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে পৃথক কমিটি গঠন করা হবে।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আবদুর রহিম খান বক্তব্য রাখেন।

এছাড়া, উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দিয়েছেন বিজিএমইএ-এর সাবেক সভাপতি এস এম ফজলুল হক, এফবিসিসিআই-এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, সাবেক পরিচালক নাসরিন ফাতেমা আউয়াল, আব্দুল হক, বাংলাদেশ সিএনজি মেশিনারিজ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন নয়ন, বাংলাদেশ সুপার মার্কেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন, গিয়াস উদ্দিন চৌধুরী খোকন, বায়েল হোসেন ভূঁইয়া, নিজাম উদ্দিন রাজেশ ও সৈয়দ বখতিয়ার সহ অন্যান্য ব্যবসায়ী নেতা।

বৈঠকেঅংশগ্রহণকারী নেতৃবৃন্দ এফবিসিসিআই-কে আরও কার্যকর ও ব্যবসায়বান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে বিভিন্ন মতামত প্রকাশ করেন। একই সময়ে, নির্বাচনের আগে ব্যবসায়ী সমাজ থেকে একজন কাউন্সিলর হিসেবে নেতাকে দায়িত্ব দেওয়ার প্রস্তাবও উঠেছ।

Next Post

শিশু অপহরণ ও হত্যা: দুইজনের যাবজ্জীবন, একজনের ১৪ বছরের কারাদণ্ড

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..