ঢাকাঃ বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

সাতক্ষীরায় মজুদ তেল বাড়তি দামে বিক্রির অভিযোগে পাম্পকে ২০ হাজার টাকা জরিমানা

by স্টাফ রিপোর্টার
এপ্রিল ১৯, ২০২৬
in সারাদেশ, সারাদেশ

Oplus_131072

Share on FacebookShare on Twitter

সাতক্ষীরায় জেলা প্রশাসকের নির্দেশনা উপেক্ষা করে মজুদ রাখা জ্বালানি বাড়তি দামে বিক্রির অভিযোগে শহরের এক ফিলিং স্টেশনকে ভ্রাম্যমান আদালত ২০ হাজার টাকা জরিমানা করেছে।

রোববার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার শাহেদ হোসেন এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

জেলা প্রশাসকের কার্যালয়ের দৈনিক জ্বালানি প্রতিবেদনের তথ্য অনুযায়ী জেলার ২৯টি ফিলিং স্টেশনে বর্তমানে প্রায় ১ লাখ ১ হাজার ৪৩২ লিটার ডিজেল, ৫৪ হাজার ৪৮৫ লিটার পেট্রোল এবং ২২ হাজার ৬৮৩ লিটার অকটেন মজুদ রয়েছে।

সরকারিভাবে জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণার পর জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার ফিলিং স্টেশনগুলোকে মজুদ থাকা তেল পূর্বের (পুরোনো) দামে বিক্রি করার নির্দেশ দেন। পাশাপাশি ডিপো থেকে নতুনভাবে তেল আনার পর সেগুলো বর্তমান নির্ধারিত দামে বিক্রি করার কথাও বলা হয়।

তারপরও রোববার সকালে জেলার কিছু ফিলিং স্টেশন নতুন বাড়তি দামে তেল বিক্রি শুরু করে। ট্যাগ অফিসাররা বাধা দিলে কয়েকটি স্থানে বিক্রি ঘণ্টা খানেক বন্ধ রাখে স্টেশন কর্তৃপক্ষ, পরে আবার নতুন দামে বিক্রি চালু করে।

এই ঘটনায় জেলা প্রশাসন অভিযান শুরু করে। শুরুতেই শহরের ওই ফিলিং স্টেশনের মালিককে ভ্রাম্যমান আদালত ২০ হাজার টাকা জরিমানা করে।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার শাহেদ হোসেন জানান, মজুদকৃত তেল বাড়তি দামে বিক্রির অভিযোগে তাদের জরিমানা ও সতর্ক করা হয়েছে। জেলা ব্যাপী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়ম যারা করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Next Post

শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নেই: ইরানের সেনাপ্রধান

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..