ঢাকাঃ শুক্রবার, মে ৮, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়া সম্ভব

by স্টাফ রিপোর্টার
মে ৮, ২০২৬
in সারাদেশ, সারাদেশ
Share on FacebookShare on Twitter

কেসিসি প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের চেয়ারম্যান নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, স্বাধীনতার পর থেকে ১৯৭৩ সাল থেকে বাংলাদেশের মানুষের সঙ্গে কাঁধ মিলিয়ে রেড ক্রিসেন্ট পথ চলেছে এবং সংস্থাটি দেশের সমৃদ্ধ ইতিহাসের অঙ্গ। এবারের প্রতিপাদ্য ‘‘ইউনাইটেড ইন হিউম্যানিটি’’ আমাদের মনে করিয়ে দেয় যে জাতীয়তা, ধর্ম বা বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানবতাবোধের অংশীদার। দুর্যোগ, সংঘাত কিংবা ব্যক্তিগত বিপর্যয়ের সময়েও রেড ক্রিসেন্ট কখনো বৈষম্য করে না—এই মানবিকতাই আমাদের একত্রিত করে। তিনি বলেন, পারস্পরিক সহযোগিতার হাত বাড়িয়ে মানবতার কল্যাণে একসাথে কাজ করলে একটি সুন্দর, শান্তিপূর্ণ, নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব।

নজরুল ইসলাম মঞ্জু বৃহস্পতিবার সকালে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। এবারের দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘‘ইউনাইটেড ইন হিউম্যানিটি’’। অনুষ্ঠানের আগে নগর ভবনের সামনে মানববন্ধনও আয়োজন করা হয়, যেখানে প্রধান অতিথি নজরুল ইসলাম মঞ্জু বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন।

আলোচনা সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের সাবেক সহসভাপতি শেখ সাদিকুল ইসলাম সাদি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য ও খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাডভোকেট শফিকুল আলম মনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি ইউনিটের উপসহকারী পরিচালক রেক্সোনা খাতুন, থ্রি-সি প্রকল্পের অ্যাসিস্ট্যান্ট প্রোজেক্ট ম্যানেজার মোঃ আব্দুল মজিদ, অ্যাসিস্ট্যান্ট প্রোজেক্ট অফিসার সাকিবুল হাসানসহ সংস্থার আজীবন সদস্য, সাবেক ও বর্তমান যুব সদস্যরা। এছাড়া খুলনা আজম খান সরকারি কমার্স কলেজ, সরকারি সুন্দরবন আদর্শ মহাবিদ্যালয়, সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ, খুলনা সরকারি মহিলা কলেজ, সরকারি বিএল কলেজ, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ও খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের সমন্বয়কারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠান পরিবেশিত করেন।

উল্লেখ্য, খুলনা মহানগরীতে রেড ক্রিসেন্ট সোসাইটির অর্থায়নে ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্লিন সিটিস (থ্রি-সি)’ নামে একটি প্রকল্প চলমান আছে। প্রকল্পের আওতায় নগরীর ২১ ও ২২ নং ওয়ার্ডের স্লাম এলাকায় ছোট রাস্তা ও ড্রেন নির্মাণ, সোলার লাইট স্থাপন, প্রাকৃতিক জলাশয় পরিস্কার, পরিবারভিত্তিক টয়লেট নির্মাণ এবং গুরুত্বপূর্ণ মোড়সমূহে ক্লাইমেট রেসপনসিভ যাত্রী ছাউনি নির্মাণসহ বিভিন্ন ক্লাইমেট অ্যাডাপটেশন ও দুর্যোগ ব্যবস্থাপনার কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

নজরুল ইসলাম মঞ্জু তার বক্তৃতায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্থানীয় সরকার, নাগরিক ও বিভিন্ন সংগঠনের সহযোগিতায় উদ্যোগগুলোকে ত্বরান্বিত করার আহ্বান জানিয়ে বলেন—মিলেমিশে কাজ করলেই খুলনাকে নিরাপদ, স্বাস্থ্যকর ও টেকসই করা সম্ভব।

Next Post

স্যাটেলাইট চিত্রে: ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত ২২৮টি স্থাপনা ক্ষতিগ্রস্ত

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..