ঢাকাঃ বুধবার, মে ১৩, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

আইনমন্ত্রী: বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপের কোনও সুযোগ নেই

by স্টাফ রিপোর্টার
মে ৯, ২০২৬
in সারাদেশ, সারাদেশ
Share on FacebookShare on Twitter

বিচারকদের নিয়ন্ত্রণ, বদলি বা পদায়নে সরকারের হস্তক্ষেপের কোনও সুযোগ নেই বলে স্পষ্ট করেছেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। তিনি বলেন, দেশের স্বাধীন ও প্রভাবমুক্ত বিচার বিভাগ প্রতিষ্ঠা করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। শনিবার সকালে খুলনা জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে নবীন আইজীবীদের সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকার দেশের জন্য যে পরিস্থিতি সৃষ্টি করে গিয়েছিল, সেই পরিস্থিতি থেকে উত্তরণে বহু মানুষকে আহত, প্রাণ হারাতে বা কারাভোগ করতে হয়েছে। সেই অন্ধকার সময়ের পর এখন আমরা একটি স্বাধীন, স্বচ্ছ ও স্বপ্রতিষ্ঠিত বিচার ব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টা চালাচ্ছি।’

জুলাই সনদের বাস্তবায়ন বিষয়েও মন্তব্য করেন তিনি, বললেন, ‘প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকার একযোগে কাজ করছে। তবে দেশের স্বার্থে বিএনপি কিছু ক্ষেত্রে নোট অব ডিসেন্ট প্রদান করেছে।’

নবীন আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘প্রভাবমুক্ত বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা হলে দেশেও ন্যায়বিচার নিশ্চিত হবে। গণতন্ত্র, আইনের শাসন এবং মানবাধিকারের উন্নয়নে বিচার বিভাগকে আরও মর্যাদাপূর্ণ, তীর্থস্থানের মতো একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে।’

এ জন্য আইনজীবীদের সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে আহ্বান জানান মন্ত্রী। তিনি আরও বলেন, ‘আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই। এ লক্ষ্যে ব্রিটিশ এক সংস্থার সহযোগিতায় দেশের সব জেলা বারেই শিগগিরই প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। একজন ভালো ও দক্ষ বিচারক গড়ে তোলার জন্য আগে দরকার একজন বিজ্ঞ ও পারদর্শী আইনজীবী।’

অনুষ্ঠানে খুলনা বারে নতুনভাবে যোগ দেয়া ১৭৪ জন নবীন আইনজীবীকে অভিনন্দন জানানো হয়, পাশাপাশি জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটিকেও সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, সংসদ সদস্য আমীর এজাজ খান, জেলা প্রশাসক হুরে জান্নাত ও সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজী।

জেলা আইনজীবী সমিতির সভাপতি মোল্লা মোহাম্মদ মাসুম রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানের পরিচালনা করেন সাধারণ সম্পাদক এড. মোল্লা মশিয়ুর রহমান ননূ। এর আগে, আইনমন্ত্রী খুলনা জেলা জজ আদালতের কনফারেন্স রুমে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে এক পরিচিতি সভায় অংশ নেন।

Next Post

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য: নতুন প্রজন্মের জন্য মানবতার পথে চলার অনুপ্রেরণা

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..