ঢাকাঃ শনিবার, মে ১৬, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

নানা অভিযোগ এনে একযোগে এনসিপির ২২ নেতার পদত্যাগ

by স্টাফ রিপোর্টার
মে ১৬, ২০২৬
in রাজনীতি
Share on FacebookShare on Twitter

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির বিভিন্ন পদে থাকা ২২ জন নেতা একযোগে পদত্যাগ করেছেন। তারা বলছেন, সম্প্রতি ঘোষিত কমিটিতে অনুপযুক্ত ও বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ দায়িত্বে স্থাপন করা হয়েছে এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চলছে।

শুক্রবার (১৫ মে) দফতর সম্পাদক পদ থেকে পদত্যাগ করা মোহাম্মদ রাফসান জানি রিয়াজ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার (১৪ মে) মীর মোহাম্মদ শোয়াইবকে আহ্বায়ক এবং আরিফ মঈনুদ্দীনকে সদস্য সচিব করে ১৬৮ সদস্যের মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটি ঘোষণা হওয়ার রাতেই ২২ জন নেতার একযোগে পদত্যাগের ঘোষণা আসে।

পদত্যাগী নেতারা অভিযোগ করেন, কমিটিতে অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের উচ্চপদে রাখা হয়েছে। তাদের অভিযোগের মধ্যে আছে চাঁদাবাজি, টাকার বিনিময়ে পদ বাণিজ্য, নারী-সংক্রান্ত কেলেঙ্কারি ও মামলা-বাণিজ্যের মাধ্যমে অর্থ উপার্জনসহ নানা গুরুতর অনিয়ম।

রাফসান জানি রিয়াজ বলেন, ‘‘দলের জন্য যারা নিবেদিতপ্রাণ ও ত্যাগী তাদের মূল্যায়ন হয়নি। আমরা এই কমিটির পুনর্মূল্যায়ন চাই এবং কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামকে বিষয়টি অবহিত করব।’’

পদত্যাগ করা সহ-সাংগঠনিক সম্পাদক হুজ্জাতুল ইসলাম সাঈদ বলেন, ‘‘আদর্শ, নৈতিকতা ও স্বচ্ছ রাজনৈতিক চর্চার প্রত্যাশায় আমরা এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছি। সাম্প্রতিক কমিটি গঠন ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে আমরা গভীরভাবে হতাশ। রাজনৈতিক সংগঠনে দুর্নীতি ও ব্যক্তিস্বার্থের প্রাধান্য গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতেও আমরা জনস্বার্থ, ন্যায্যতা ও স্বচ্ছ রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার পক্ষে কাজ করব।’’

পদত্যাগ করা নেতাদের মধ্যে রয়েছেন: সৈয়দ এহছানুল হক (যুগ্ম আহ্বায়ক), কামরুল কায়েস (যুগ্ম আহ্বায়ক), মো. সোহরাব চৌধুরী (যুগ্ম সদস্যসচিব), হামিদুল ইসলাম (যুগ্ম সদস্যসচিব), বদিউল আলম (যুগ্ম সদস্যসচিব), মোহাম্মদ সরোয়ার আলম (যুগ্ম সদস্যসচিব), ইকবাল মাসুদ (যুগ্ম সদস্যসচিব), রকিবুল ইসলাম (সিনিয়র সাংগঠনিক সম্পাদক), ডা. মাহতাব উদ্দিন আহমদ (সহ-সাংগঠনিক সম্পাদক), হুজ্জাতুল ইসলাম সাঈদ (সহ-সাংগঠনিক সম্পাদক), সাদমানুর রহমান চৌধুরী (সহ-সাংগঠনিক সম্পাদক), সুফি মোহাম্মদ মিনহাজ (সহ-সাংগঠনিক সম্পাদক), মোহাম্মদ কারিওল মাওলা (সহ-সাংগঠনিক সম্পাদক), মোহাম্মদ আকরাম হোসেন (সহ-সাংগঠনিক সম্পাদক), মোশাররফ হোসেন রবিন (সহ-সাংগঠনিক সম্পাদক), নুরুল আবছার সাইবান (সহ-সাংগঠনিক সম্পাদক), মোস্তফা রাশেদ আজগর (সহ-সাংগঠনিক সম্পাদক), মোহাম্মদ রাফসান জানি রিয়াজ (দফতর সম্পাদক), মো. নুরুদ্দীন (সমাজকল্যাণ সম্পাদক), মোহাম্মদ বেলাল হোসেন (সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক), মো. ওমর সাঈদ (সদস্য) ও তাহজীব চৌধুরী (সদস্য)।

পদত্যাগী নেতারা দলের উচ্চপর্যায়ের কাছে তাদের দাবি-অভিযোগ রাখা এবং কমিটি পুনর্বিবেচনার জন্য অনুরোধ করার কথা জানিয়েছেন।

Next Post

দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের সঙ্গে মিলে রাষ্ট্র পুনর্গঠন করা হবে: তথ্যমন্ত্রী

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..