ঢাকাঃ মঙ্গলবার, মে ২৬, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

আরেক সেঞ্চুরি: মুমিনুলকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক

by স্টাফ রিপোর্টার
মে ১৮, ২০২৬
in খেলা, খেলাধুলা
Share on FacebookShare on Twitter

ক্যারিয়ারের পড়ন্ত বেলায়ও ব্যাটে ঝড় দেখাচ্ছেন মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেন তিনি।

মোহাম্মদ আব্বাসের একটি চারে নিজের শতরান পূর্ণ করেন মুশফিক। টেস্টে এটি তার ১৪তম সেঞ্চুরি। এতদিন মুমিনুল হকের সঙ্গে যৌথভাবে দেশের সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির রেকর্ডটি ভাগ করে নিয়েছিলেন তিনি; এবার একাই সেই রেকর্ড নিজের করে নিলেন এই অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার।

এর আগে আয়ারল্যান্ড সফরে দেখানো চমৎকার সেঞ্চুরিতে মুমিনুলকে স্পর্শ করেছিলেন মুশফিক। চলতি সিরিজের প্রথম টেস্টে মুমিনুলকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল, কিন্তু তিনি ৯১ রানে ফিরে যান।

মুশফিক এই সেঞ্চুরি স্পর্শ করতে নিয়েছিলেন ১৭৮ বল; পাকিস্তানের বিরুদ্ধে এটি তার দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৮৮ ওভারে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩৩৪ রান করেছে; মুশফিক খেলছেন ১০৫ রানে এবং অপর পাশে তাইজুল আছেন ১৮ রানে।

প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭৮ রানে অলআউট হয়েছিল এবং জবাবে পাকিস্তান ২৩২ রানে অলআউট হয়েছিল। দ্বিতীয় ইনিংসে টপ অর্ডারের এই শক্তিশালী ব্যাটিংয়ের ফলে বাংলাদেশ এখন ৩৮০ রানের বিশাল লিডে রয়েছে। মুশফিকের এই ইনিংস দলকে উদ্বুদ্ধ করেছে এবং ম্যাচে দৃঢ় অবস্থান গড়ে তুলেছে।

Next Post

ঝিনাইদহে বৈদ্যুতিক পাখায় ধান উড়াতে গিয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..