ঢাকাঃ বুধবার, জুন ১০, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

ঈদে টানা ৭ দিন ব্যাংক বন্ধ; কিছু শাখা সীমিতভাবে খোলা থাকবে

by স্টাফ রিপোর্টার
মে ১৯, ২০২৬
in অর্থনীতি, অর্থনীতি
Share on FacebookShare on Twitter

পবিত্র ঈদ-উল-আযহার ছুটির কারণে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত সব ব্যাংক টানা সাতদিন বন্ধ থাকবে। তবু রপ্তানি-আমদানি কার্যক্রম সচল রাখা এবং প্রস্তুত পোশাক খাতের কর্মীদের বেতন-বোনাস পরিশোধের সুবিধার্থে কিছু শাখা সীমিত পরিসরে খোলা রাখার ব্যবস্থা করা হয়েছে।

রোববার (১৭ মে) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে। সার্কুলারে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে ২৩ মে (শনিবার) এবং ২৪ মে (রোববার) ব্যাংকের সব শাখা ও উপশাখা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।

ঈদের আগে তৈরি পোশাক খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ নিশ্চিত করা এবং আমদানি-রফতানি কার্যক্রম অব্যাহত রাখতে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকায় ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু রাখার নির্দেশ দেয়া হয়েছে। এসব এলাকায় ব্যাংকগুলোতে সীমিত সংখ্যক কর্মী থাকবেন; অফিস চলবে সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এবং লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

এছাড়া সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় ব্যাংকের শাখাগুলোকে আমদানি-রফতানি কার্যক্রমের স্বার্থে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সীমিত আকারে খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ছুটির দিন দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীরা সংশ্লিষ্ট বিধি অনুযায়ী ভাতা পাবেন।

Next Post

প্রধানমন্ত্রীর 'জুলাই সনদ' বাস্তবায়নের প্রতিশ্রুতিতে আস্থা প্রকাশ করেছেন চরমোনাই পীর

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..