ঢাকাঃ রবিবার, মে ৩১, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকীতে বিএনপি ঘোষণা আট দিনের কর্মসূচি

by স্টাফ রিপোর্টার
মে ২০, ২০২৬
in রাজনীতি
Share on FacebookShare on Twitter

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আটদিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার (১৮ মে) নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এর আগে কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্ব করেন রুহুল কবির রিজভী। সভায় উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিববৃন্দ, ঢাকা মহানগর উত্তরে ও দক্ষিণে বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবরা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক ও সদস্য সচিবগণ।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে:

– ৩০ মে ভোর ৬টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন।

– ৩০ মে সকাল ১১টায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জাতীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাজার জিয়ারত করবেন; জিয়ারত শেষে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হবে।

– ৩১ মে বেলা ২টায় রমনার ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স—বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে আলোচনা সভা আয়োজন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি প্রতিটি থানায় দুঃস্থদের মাঝে কাপড়, চাল, ডালসহ খাদ্যসামগ্রী বিতরণ করবে। এছাড়া শাহাদৎবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে পোস্টার প্রকাশ, কালো ব্যাজ ধারণ এবং সংবাদপত্র ও অনলাইন পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশের আয়োজন করা হবে। অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও নিজেদের উদ্যোগে আলোচনা সভা ও পোস্টার প্রকাশ করবে।

বিএনপি জানিয়েছে, কেন্দ্রীয় উদ্যোগের পাশাপাশি সারাদেশে জেলা, মহানগর ও সকল স্থানীয় ইউনিটও ৩০ মে ভোর ৬টায় নিজ নিজ কার্যালয়ে পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করবে এবং স্থানীয় সুবিধা অনুযায়ী আলোচনা সভা, দোয়া-মাহফিল ও দুঃস্থদের মাঝে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করবে।

Next Post

সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত প্রতিবেদন আবার পেছাল

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..