নতুন কুঁঁড়ি স্পোর্টস ২০২৬ টুর্নামেন্টে খুলনার দুই দল আঞ্চলিক পর্যায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। খুলনা ক্রিকেট বালিকা দল এবং কাবাডি বালক দল যথাক্রমে নিজেদের ফাইনাল ম্যাচ জিতে শিরোপা ধরে রাখতে সক্ষম হয়েছে।
খুলনা ক্রিকেট বালিকা দল গত শনিবার খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় সাতক্ষীরা বালিকা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল তীব্র; খুলনা দল ধারাবাহিকভাবে ভালো বোলিং ও ব্যাটিং করায় শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে।
কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা গতকাল রোববার খুলনা মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। সেখানে খুলনা কাবাডি বালক দল নড়াইল জেলা বালক দলকে হারিয়ে শিরোপা অর্জন করে। ফাইনালে উভয়দলই আক্রমণ-পাল্টা আক্রমণ করে দর্শকদের মন জয় করে।
খেলা শেষে আয়োজক ও অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। স্থানীয় কোচ, খেলোয়াড় ও দর্শকরা এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেছে এবং ভবিষ্যতে আরও ভালো ফলের প্রত্যাশা জানায়। এই জয় খুলনার ক্রীড়াবিদদের মর্যাদা বাড়িয়েছে এবং অঞ্চলটির ক্রীড়া প্রতিভাকে সামনে এনেছে।
