ঢাকাঃ সোমবার, মে ২৫, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

আড়াই মাস পর ঢাবি ছাত্রদল নেতা হামিমের পদ ফিরেছে

by স্টাফ রিপোর্টার
মে ২৫, ২০২৬
in রাজনীতি
Share on FacebookShare on Twitter

আড়াই মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম তার পদ ফিরে পেয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) সংগঠনের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক হামিমের বিরুদ্ধে দেওয়া সাময়িক অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে। ফলে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বিধিনিষেধ থাকছে না। একই দিন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

চলতি বছরের ৪ মার্চ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছিল। এর আগে ২৭ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ছাত্রদল তাকে শোকজ করেছিল। শোকজের পর একটি ভিডিও বার্তায় হামিম বলেন, ঢাবির শিক্ষার্থীদের জন্য আয়োজিত একটি ইফতার মাহফিলের কারণে তিনি শোকজ হয়েছেন বলে জানতে পেরেছেন।

Next Post

ইউনিসেফ সাতবার রিমাইন্ডার দিলেও টিকা নেনি পূর্ববর্তী সরকার: স্বাস্থ্যমন্ত্রী

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..