ঢাকাঃ সোমবার, মে ২৫, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি

by স্টাফ রিপোর্টার
মে ২৫, ২০২৬
in জাতীয়
Share on FacebookShare on Twitter

সমুদ্রপথে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ার বেনগাজিতে আটকে থাকা আরও ১৭০ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে সরকার। আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তাদের দেশে ফেরানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিবিয়ায় বাংলাদেশের দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বয়ে এবং লিবিয়া সরকারের ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)-এর সহযোগিতায় এদের প্রত্যাবাসন করা হয়েছে।

এর আগে গত ২৩ এপ্রিল লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটকা থাকা ১৭৪ জনকে দেশে ফেরানো হয়েছিল। এরপর ১৯ মে আরও ১৭০ বাংলাদেশিকে দেশে আনা হয়। বর্তমানে ফেরত ১৭০ জনের খোঁজ নিয়ে আইনগত ও মানবিক সক্ষমতা অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, যারা লিবিয়ায় গিয়ে আটকা পড়ে তাদের বেশিরভাগই মানবপাচারকারীদের প্ররোচনায় সমুদ্রপথে অনৈকান্তিকভাবে ইউরোপ যাওয়ার চেষ্টা করেছিল। একজন সদস্য জানায়, অনেকেই সেখানে অপহরণ, নির্যাতন ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা প্রত্যাবসিতদের জন্য পথ খরচ, কিছু খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জনগণকে সচেতন করার লক্ষ্যে দেশে ফেরতদের দুর্বিষহ অভিজ্ঞতা জানানো এবং অনৈতিক অভিবাসনের ঝুঁকি সম্পর্কে সবাইকে সতর্ক করার জন্য তাদের সহযোগিতা কামনা করেছে।

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..