ঢাকাঃ সোমবার, জুন ১, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

খুলনায় বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতি সভা

by স্টাফ রিপোর্টার
জুন ১, ২০২৬
in খেলা, খেলাধুলা
Share on FacebookShare on Twitter

খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ‘‘বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল প্রতিযোগিতা-২০২৬’’ সফলভাবে আয়োজনের লক্ষ্যে রবিবার বিকেলে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনা জেলা ক্রীড়া সংস্থার অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রতিযোগিতার সার্বিক প্রস্তুতি, অংশগ্রহণকারী দল, মাঠ ব্যবস্থাপনা ও অন্যান্য সাংগঠনিক বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়। অনুষ্ঠানের পৃষ্ঠপোষক হিসেবে আছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল।

মোলা খায়রুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জুলফিকার আলী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি এম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, সাইফুল রহমান মিঠু, কাওসার চৌধুরী, রিংকু, রকিব মলিক, আসাবুর রহমান, আবু সাঈদ, ফরিদ, আনোয়ার মালেক, মিকাইল, সাইফুল, রবিউল হোসেন, নাইমুল হক পলাশ ও তারিকুল ইসলামসহ ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় জানানো হয়, রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলায় অবস্থিত মোট ১৫টি ইউনিয়ন থেকে প্রতিনিধিত্বকারী ১৬টি দল এই প্রতিযোগিতায় অংশ নেবে। খেলাগুলো গ্রুপভিত্তিক পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের জন্য আকর্ষণীয় ট্রফির পাশাপাশি নগদ অর্থ পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।

সভায় বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে ফুটবল সংস্কৃতি গড়ে তোলা, যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুষ্ঠুভাবে আকৃষ্ট করা এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা প্রতিযোগিতাটি সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

Next Post

বাগেরহাট: খান জাহান আলী (র.) মাজারের দিঘি থেকে কুমির টেনে নিয়ে গেল ৭ বছর বয়সি শিশু

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..