চীনা সরকারের আমন্ত্রণে বিএনপির প্রতিনিধি হিসেবে ৪ জুন চীনে একটি ছাত্রনেতা প্রতিনিধি দল যাচ্ছে। দলের ১৫ জন সদস্যের মধ্যে খুলনার ছাত্রনেতা হামিমও রয়েছেন।
প্রতিনিধিদল চংকিং ও সাংহাই পরিদর্শন করবে এবং সেখানে চীনের বিভিন্ন কার্যক্রম ও অর্জন প্রত্যক্ষ করবে। সফরের সময় তারা মূলত নতুন উন্নতমানের উৎপাদনশক্তির বিকাশ, উচ্চমানের উন্নয়ন, উচ্চস্তরের উন্মুক্তকরণ, গ্রামীণ পুনরুজ্জীবন ও তৃণমূলে শাসনব্যবস্থা ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতা সংগ্রহ করবেন।
এছাড়া সফরের সময় স্থানীয় নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী ও বিশেষজ্ঞরা বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করবেন এবং চীনের উন্নয়নমুখী নীতি ও বাস্তব অভিজ্ঞতা নিয়ে আলাপ আলোচনা চালানো হবে।