চীনা সরকারের আমন্ত্রণে বিএনপির প্রতিনিধি হিসেবে ৪ জুন চীনে যাচ্ছেন খুলনার ছেলে হামিমসহ ১৫ জন ছাত্রনেতা। তারা চংকিং ও সাংহাই সফর করে চীনের কর্মকাণ্ড ও অর্জন পর্যবেক্ষণ করবেন এবং স্থানীয় উন্নয়ন মডেল সম্পর্কে ধারণা নেবেন। সফরে মূলত চীনের উন্নতমানের উৎপাদন ক্ষমতার বিস্তার, উচ্চ-মানের অর্থনৈতিক উন্নয়ন, উচ্চ-স্তরের উন্মুক্তকরণ, গ্রামীণ পুনরুজ্জীবন এবং তৃণমূল স্তরের শাসনব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি চীনের স্থানীয় নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী ও বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় এবং বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎও পরিকল্পনাধীন রয়েছে, যা দুদেশীয় অভিজ্ঞতা বিনিময় ও পর্যালোচনার সুযোগ করে দেবে।