প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং চলমান বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রমের অংশ হিসেবে খুলনা জেলা প্রশাসন জেলার সকল উপজেলা ও মহানগরীতে শপিংমল, মার্কেট, দোকান ও সংশ্লিষ্ট ব্যবসায়িক কার্যক্রমের জন্য নতুন সময় নির্ধারণ করেছে।
নির্দেশনা অনুযায়ী—শপিংমল, মার্কেট এবং দোকানসমূহ সন্ধ্যায় সর্বোচ্চ সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখতে পারবে। একই সময়ে, বিলবোর্ডের আলো বাধ্যতামূলকভাবে সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। জেলার বিভিন্নস্থানে চলমান বা অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এই নিয়মের উদ্দেশ্য হলো বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করা এবং সমন্বিতভাবে শক্তি ব্যবস্থাপনা করা। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই তথ্য খোলা জেলা প্রশাসক হুরে জান্নাত স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।