প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন এখন থেকে নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন। ডা. জাহেদ উর রহমান বলেন, যদি কেউ ব্যক্তি হিসেবে নির্বাচনে অংশ নিতে চান, তবে সরকার কোনো বাধা দেবে না। তবে তিনি স্পষ্ট করেন, আওয়ামী লীগ যদি নির্বাচন করতে চায়, তবে তাদের কাছে এর কোনো সুযোগ থাকবে না কারণ আওয়ামী লীগের দলের পদ-পদবী ব্যবহারের মাধ্যমে তারা অংশ নিতে পারবেন না। তবে ব্যক্তিগতভাবে যে কেউ এই নির্বাচনে অংশ নিতে চাইলে তার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। ব্রিফিংয়ে তিস্তা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা নিয়ে কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, পদ্মা ব্যারেজের মতোই তিস্তা ব্যারেজেরও নির্মাণ কাজ শুরু করবে সরকার, যার মাধ্যমে পানি সংরক্ষণের প্রকল্প গ্রহণ করা হবে। এই পানি ভারতের থেকে এলোমেলোভাবে আসা পানি ব্যারেজের মাধ্যমে সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে ব্যবহার করা যাবে। এছাড়া পুশইন পরিস্থিতি নিয়ে তিনি জানান, পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রতিশ্রুতির কারণে এ সমস্যা হচ্ছে, তবে শিগগিরই আলোচনার মাধ্যমে এর সমাধান সম্ভব হবে।

