ঢাকাঃ শনিবার, জুন ১৩, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

কেসিসি মহানগরীকে সবুজায়নের উদ্যোগ নিল: নজরুল ইসলাম মঞ্জু

by স্টাফ রিপোর্টার
জুন ১৩, ২০২৬
in সারাদেশ, সারাদেশ
Share on FacebookShare on Twitter

খুলনা মহানগরীতে কেসিসি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। শনিবার দুপুরে শহিদ হাদিস পার্কে প্রধান অতিথির বক্তৃতায় তিনি আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন।

প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের নতুন গণতান্ত্রিক উন্নয়নযাত্রার নেতৃত্ব দিচ্ছেন। নির্বাচনী ইশতেহারের যে প্রতিশ্রুতি গুলো বিএনপি-এর পক্ষ থেকে দেওয়া হয়েছিল—উত্তরণমূলক ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ডের মাধ্যমে সেবা নিশ্চিতকরণসহ শিক্ষা ও স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আনা—এসব প্রতিশ্রুতি সরকার গঠনের পর ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে অগ্রগতি দেখা যাচ্ছে। তিনি আরও বলেন, চলতি বা আগাম বাজেটেও এসব প্রতিশ্রুতির প্রতিফলন রয়েছে; এসব কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের উন্নয়নের নতুন ধারা শুরু হবে।

তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ‘‘৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ’’ কর্মসূচির অংশ হিসেবে কেসিসিও মহানগরীর সবুজায়নে বেড়ে উঠে এ প্রকল্প গ্রহণ করেছে। কক্সবাজারের দুলাহাজরায় জাতীয় উদ্বোধনের পর খুলনা মহানগরীতেও একই কর্মসূচির উদ্বোধন করা হলো। মহানগরীর লক্ষ্য সার্বিকভাবে ১৮০ দিনে ৬০ হাজার গাছ রোপণ করা।

অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রশাসক বলেন, কেসিসি মহানগরীকে সবুজায়নের লক্ষ্যে সক্রিয় ভূমিকা নিয়েছে এবং এই উদ্যোগ সফল করতে তিনি সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান। উদ্বোধন সেশনে নিজে একটি গাছের চারা রোপণ করে প্রশাসক এই কর্মসূচির সূচনা করেন এবং উপস্থিত প্রতিটি অতিথির মধ্যে এক একটি করে চারা বিতরণ করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কেসিসি প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন কেসিসি’র সাবেক মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, সাবেক সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলী, কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান, মেডিকেল কলেজ হাসপাতালের তত্তাবধায়ক ডা. আখতারুজ্জামান, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাজমুস সাদাত শুভ, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মো: শাহনেওয়াজ খালেদ, অতিরিক্ত জেলা প্রশাসক ইরুফা সুলতানা, পরিবেশ অধিদপ্তরের ডেপুটি ডাইরেক্টর সরদার শরিফুল ইসলাম, উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো: রেজাউর রহমান, খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আহবায়ক শেখ আশরাফ উজ্জামান, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মো: তরিকুল ইসলাম, পরিবেশবাদী সংগঠন ছায়াবৃক্ষের প্রধান নির্বাহী মাহবুব আলম বাদশা, সমাজসেবক শেখ মোশারফ হোসেন, জাফরুল্লাহ খান সাচ্চু, অ্যাডভোকেট ফজলে হালিম লিটন, সৈয়দা রেহেনা ঈসা, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, হাফিজুর রহমান মনিসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, চিকিৎসক, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা, শিক্ষক, সাংবাদিক, পূজা উদযাপন কমিটির সদস্য, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাবেক কাউন্সিলর, ছাত্রছাত্রী ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে অংশgraহনে ও কার্যক্রম সফল করতে স্থানীয় জনগণ, বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের সমন্বিত অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে প্রশাসক পুনরায় সবাইকে সহযোগিতার অনুরোধ করেন।

Next Post

ইরান ঘোষণা করলো আয়াতুল্লাহ খামেনিকে জুলাইয়ে দাফন

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..