ঢাকাঃ শনিবার, জুন ১৩, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

টানা চার দফা কমানোর পর সোনার দাম পুনরায় বাড়ল

by স্টাফ রিপোর্টার
জুন ১৩, ২০২৬
in অর্থনীতি, অর্থনীতি
Share on FacebookShare on Twitter

টানা চার দফা দাম কমানোর পর আবারও সোনার দাম বাড়ানো হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির শনিবার (১৩ জুন) সকালের বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম বেড়েছে ৬,৫৯০ টাকা; নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২,২৪,৯৪০ টাকা।

কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী (পাকা) সোনার দাম বাড়ার প্রেক্ষিতে এই সমন্বয় করা হয়েছে এবং নতুন দাম শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

এর আগে গত কয়েকদিনে ভালো মানের এক ভরি সোনার দাম ধারাবাহিকভাবে কমানো হয়—২ জুন কমানো হয় ৩,২৬৬ টাকা, ৬ জুন কমানো হয় ৫,৪৮১ টাকা, ১০ জুন কমানো হয় ৬,৫৯১ টাকা এবং ১১ জানুয়ারি কমানো হয় ৪,৪৩২ টাকা। এই চার দফায় মোট মূল্যহ্রাস হয়েছে ১৯,৭৭১ টাকা।

এ বিজ্ঞপ্তিতে অন্যান্য ক্যারেটের নতুন মূল্যও প্রকাশ করা হয়েছে। ২১ ক্যারেট এক ভরির দাম ৬,২৯৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২,১৪,৭৩৪ টাকা; ১৮ ক্যারেটের এক ভরি দাম ৫,৩৬৬ টাকা বাড়িয়ে নতুন মূল্য করা হয়েছে ১,৮৪,০৫৮ টাকা। সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৪,৩৭৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১,৪৯,৮৮২ টাকা।

সোনার পাশাপাশি রূপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৯১ টাকা বেড়ে নির্ধারণ করা হয়েছে ৫,১৩২ টাকা; ২১ ক্যারেটের এক ভরির রুপার দাম ২৯২ টাকা বাড়িয়ে ৪,৮৯৯ টাকা; ১৮ ক্যারেটের এক ভরির রুপার দাম ২৩৩ টাকা বাড়িয়ে ৪,১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরির রুপার দাম ১৭৫ টাকা বেড়ে নির্ধারণ করা হয়েছে ৩,১৪৯ টাকা।

বাজারে এই সাময়িক ওঠানামার পেছনে স্থানীয় সরবরাহ ও চাহিদার পরিবর্তন এবং তাত্ক্ষণিক মূল্যসমন্বয়কে দায়ী করা হচ্ছে। বাজুসের সিদ্ধান্ত জনসাধারণ ও ব্যবসায়ীদের জন্য কার্যকরভাবে প্রযোজ্য থাকবে।

Next Post

শিক্ষা ও স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার ‘ছায়া বাজেট’ পেশ

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..