ঢাকাঃ শুক্রবার, জুন ২৬, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

যশোরে ১৩টি স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

by স্টাফ রিপোর্টার
জুন ২৬, ২০২৬
in সারাদেশ, সারাদেশ
Share on FacebookShare on Twitter

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে ১ কেজি ১৫৮ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বারসহ একজন চোরাকারবারীকে আটক করেছে। আটক ব্যক্তির নাম সাহাব উদ্দীন সরদার (৪৪)।

বিজিবি জানিয়েছে, শুক্রবার ২৬ জুন ভোর সাড়ে চারটার দিকে গদখালী বাজার এলাকা থেকে তিনি আটক হন। বেনাপোল বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের পাকা রাস্তার ওপর অবস্থান নেয় এবং সন্দেহভাজন মোটরসাইকেল আরোহীকে থামিয়ে তল্লাশি করলে কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় ১৩টি স্বর্ণের বার পাওয়া যায়।

আটক সাহাব উদ্দীন বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের ইয়াছিন সরদারের ছেলে। তার কাছ থেকে স্বর্ণের বার ছাড়াও একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ-পদার্থসহ মোট সিজার মূল্য আনুমানিক ২ কোটি ২২ লক্ষ ৫৩ হাজার ১৫০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাহাব উদ্দীন জানিয়েছেন, তিনি ঢাকার সায়দাবাদ এলাকার একটি বড় চোরাকারবারী চক্রের কাছে থেকে এসব স্বর্ণ সংগ্রহ করে আনার পর যশোর হয়ে বেনাপোলের পুটখালী সীমান্ত হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে এগুলো নিয়ে যাচ্ছিলেন।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করে তাকে যশোরের ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে বলে লক্ষ্য করা যাচ্ছে। এই ধরণের চোরাচালান রোধে বিজিবি সীমান্তে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে এবং এমন সফল অভিযান অব্যাহত থাকবে।

Next Post

কাশ্মীরের কিশতওয়ারে থানায় ঢুকে ভারতীয় সেনাবাহিনীর হামলা: ৪০জনের বিরুদ্ধে মামলা

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..