গতকাল মঙ্গলবার সকালে আবু হানিফ মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। ২২নং ওয়ার্ডে এই উদ্যোগটি বাস্তবায়ন করেছেন সাবেক কাউন্সিলর মাহবুব কায়সার।
প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, ডেঙ্গু জেলায়নুবাহী এডিস মশা সাধারণত সকালবেলায় সক্রিয় থাকে। তাই শিশুদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মশকশ্মুক্ত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। এই অভিযান ডেঙ্গু প্রতিরোধে সহায়তা করবে এবং ড্রেনগুলোতে জলপ্রবাহ বাড়িয়ে জলাবদ্ধতা কমাতে সাহায্য করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক মাদ্রাসার মাটিতে একটি গাছের চারা রোপণ করেন এবং উপস্থিত স্থানীয়দের মধ্যে চারা বিতরণ করেন। তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করে সবাইকে সবুজায়ন আর পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, ২২নং ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা খান হাবিবুর রহমান, সমাজসেবক ইউসুফ হারুন মজনু, তরিকুল্লাহ খান, জাহিদ কামাল টিটু, জিয়াউর রহমান জিয়া, সিরাজুল ইসলাম লিটন, খান মঈনুল হাসান মিঠুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ২৯নং ওয়ার্ডের লোয়ার যশোর রোড ও হাজী মহসিন রোড সংলগ্ন ড্রেন পরিদর্শন করেন। তিনি সেখানে পেড়িমাটি উত্তোলন, বর্জ্য অপসারণ ও পানি নিস্কাশন ব্যবস্থার অবস্থা দেখে প্রয়োজনীয় কাজ ত্বরান্বিত করার নির্দেশ দেন।
একই সঙ্গে তিনি সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, ভিক্টোরিয়া ইনফ্যান্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সানফ্লাওয়ার স্কুলের অভ্যন্তরীণ পরিবেশ, মশক নিধন ও পানি নিষ্কাশন ব্যবস্থা পরিদর্শন করে স্কুল কর্তৃপক্ষকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান। প্রয়োজনে কেসিসি তাদের পূর্ণ সহায়তা দেবে বলেও জানান প্রশাসক।
পরিদর্শনে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সাবেক কাউন্সিলর মাহবুব কায়সার, ওয়ার্ড কর্মকর্তাসহ স্কুলের শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।