ঢাকাঃ শুক্রবার, জুলাই ৩, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

ধ্বংসস্তূপে আটকে ছয় দিন পর তিন বছরের শিশু উদ্ধার

by স্টাফ রিপোর্টার
জুলাই ১, ২০২৬
in আন্তর্জাতিক, বিশ্ব
Share on FacebookShare on Twitter

ভেনেজুয়েলায় গত ছয় দিন ধরে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা তিন বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করেছে জর্ডানের একটি উদ্ধারকারী দল। মঙ্গলবার (৩০ জুন) চালানো ওই উদ্ধার অভিযান থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, শিশুটিকে জীবিত পাওয়ার পর উদ্ধারকর্মীরা উল্লাস করছেন।

জর্ডানের সিভিল ডিফেন্সের বিবৃতিতে বলা হয়েছে, অলৌকিকভাবে বেঁচে থাকা শিশুটিকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। অন্য এক ভিডিওতে দেখা যায়, অ্যাম্বুল্যান্সে তার মুখ পরিষ্কার করা হচ্ছে এবং তাকে কম্বল দিয়ে ঢাকা দেওয়া হচ্ছে।

বিশেষজ্ঞরা বলেন, ভূমিকম্পের পর প্রথম ৭২ ঘণ্টাকে ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষের জীবিত উদ্ধারের সবচেয়ে তাৎপর্যপূর্ণ সময় হিসেবে বিবেচনা করা হয়। সেই সময়সীমা পেরিয়ে ছয় দিন পর একজন শিশুকে জীবিত উদ্ধার করা সত্যিই ‘‘বিরল’’ ঘটনা।

জর্ডানের সিভিল ডিফেন্স জানিয়েছে, উদ্ধার হওয়া শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল এবং তার জীবনচিহ্ন (ভাইটাল সাইন) স্বাভাবিক ছিল। স্থানীয় কর্তৃপক্ষকেও দ্রুত এ বিষয়ে জানানো হয়েছে।

গত সপ্তাহে দুইটি শক্তিশালী ভূমিকম্প (মাত্রা ৭.২ ও ৭.৫) আঘাত হানায় বহু আবাসিক ও বাণিজ্যিক ভবন ধসে পড়ে। এতে প্রায় দুই হাজারের মতো মানুষ মারা গেছেন এবং কয়েক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

রাজধানী কারাকাসের উত্তরের লা গুয়াইরা এলাকায় বিশেষ করে ব্যাপক ধসে পড়ে এবং সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেনেজুয়েলার পার্লামেন্টের প্রেসিডেন্ট জানিয়েছেন, ভূমিকম্পের পর থেকে এখন পর্যন্ত ৬ হাজার ৪৬১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এই রিপোর্টে উদ্ধৃত তথ্যগুলি আরব নিউজ থেকে নেয়া হয়েছে।

Next Post

রেকর্ড রেমিট্যান্স: ২০২৫-২৬ অর্থবছরে দেশে এসেছে ৩৫.৫৬ বিলিয়ন ডলার

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..