ঢাকাঃ সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

সাভারে বোমা হামলার প্রতিবাদে খুলনায় এনসিপি’র বিক্ষোভ মিছিল

by স্টাফ রিপোর্টার
জুলাই ৭, ২০২৬
in সারাদেশ, সারাদেশ
Share on FacebookShare on Twitter

সাভারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী শান্তিপূর্ণ সমাবেশে সংঘটিত বোমা হামলার প্রতিবাদে খুলনা জেলা ও মহানগর শাখা তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে। সোম রাতে নগরীর শিববাড়ি মোড়ে এক বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শিববাড়ি মোড় থেকে শুরু হওয়া মিছিলটি দলের নেতা-কর্মীদের অংশগ্রহণে আশপাশের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং শেষে একই স্থানে ছোট একটি প্রতিবাদসমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে ব্যানার, প্ল্যাকার্ড ও ছবি নিয়ে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে বোমা হামলার কড়া নিন্দা জানায়।

সমাবেশের সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রধান সমন্বয়কারী হাফেজ মাহমুদুল হাসান ফয়জুল্লাহ। বক্তব্য রাখেন মহানগর সংগঠক ডাঃ আব্দুল্লাহ চৌধুরী, ফরিদ পাঠান, জাতীয় যুবশক্তি খুলনা জেলা সদস্যসচিব সরদার তুহিনুজ্জামান সোহাগ এবং জেলা ও মহানগরের অন্যান্য শীর্ষস্থানীয় নেতারা। পাশাপাশি মহানগর সংগঠক সামসুল আরেফিন লিওন, হাসানুর রহমান, ন্যাশনাল ওলামা এলায়েন্স কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও খুলনা বিভাগীয় সংগঠক মহাম্মাদুল্লাহ হাফেজী আরিয়ান, জাতীয় ছাত্রশক্তি খুলনা মহানগর সদস্যসচিব মেহেদী হাসান সাইমুন, মূখ্য সংগঠক সাকিবুল ইসলাম, নারীশক্তি সংগঠক রুমি রহমান ও জাকিয়া আক্তার প্রমুখ মিছিলে উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তব্যগুলিে বলা হয়, সাভারে শান্তিপূর্ণ সমাবেশে করা কাপুরুষোচিত বোমা হামলা প্রমাণ করে একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। বক্তারা বলেন, রাজনৈতিক কর্মসূচিতে এ ধরনের সন্ত্রাসী ও সহিংস আচরণ কখনও গ্রহণযোগ্য নয় এবং এই হামলা চলমান গণতান্ত্রিক আন্দোলনকে থামাতে পারবে না।

সমাবেশে নেতৃবৃন্দ দ্রুত সাভারের বোমা হামলার পরিকল্পনাকারী ও সংশ্লিষ্ট সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। তারা বলেন, যদি দোষীদের সুষ্ঠু বিচারের মাধ্যমে দণ্ড না দেওয়া হয় তবে দেশের বিভিন্ন এলাকায় আরও কঠোর ও তীব্র আন্দোলন অনুষ্ঠিত হবে—এমন হুঁশিয়ারিও তারা উচ্চারণ করেন।

Next Post

কিয়েভে ব্যাপক রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, কমপক্ষে ২৮ নামে

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..