আজ জাতীয় সংসদে মদ্যপান, মদ্য জাতীয় পানীয় ও জুয়া খেলার বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান নিয়ে দুটি আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছিল। এগুলো হলো ‘মদ ও জুয়া (নিষিদ্ধকরণ) আইন, ২০২৬’ এবং ‘ফৌজদারি কার্যবিধি (সংশোধন) এ্যাক্ট, ২০২৬’। তবে এই দুটি বিল উত্থাপনের প্রস্তাব দেওয়ার পরই তা প্রত্যাহার করে নেওয়া হয়।

