ঢাকাঃ সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

পলাশবাড়ীতে বিতর্কিত মূর্তি কাণ্ডে হরিদাস গ্রেপ্তার

by স্টাফ রিপোর্টার
জুলাই ১৩, ২০২৬
in জাতীয়
Share on FacebookShare on Twitter

গাইবান্ধার পলাশবাড়ীতে আলোচিত ব্যক্তি হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তার করেছে তদন্ত সংস্থা সিআইডি। আজ সোমবার সকাল ১০টার দিকে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান এই তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার সিআইডির একটি বিশেষ দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে হরিদাসকে গ্রেপ্তার করে।

ওসি সরোয়ার আলম খান জানান, ‘ঢাকা থেকে আসা সিআইডির ওই বিশেষ দল রোববার রাতে অভিযান পরিচালনা করে হরিদাসকে নিজেদের হেফাজতে নিয়ে যায়। জানা গেছে, ঢাকার উত্তরার পশ্চিম থানায় তার বিরুদ্ধে একটি মানি লন্ডারিং মামলার ডায়েরি রয়েছে। মামলার তদন্তে সহযোগিতার জন্য রাতে তাকে পলাশবাড়ী থেকে ঢাকায় নেওয়া হয়েছে।’

হরিদাস চন্দ্র তরণী দাস বিভিন্ন কারণে এলাকায় বেশ আলোচিত ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ধর্মের নাম ব্যবহার করে বিভিন্ন সময় প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছেন।

প্রায় দুই বছর আগে, ২০২২ সালের ৮ নভেম্বর, তিনি অন্ততঃ চারজন অফিসার, একজন মন্ত্রীসহ বেশ কয়েকজনের ভুয়া পরিচয় দিয়ে বদলি ও বাণিজ্য, টেন্ডারবাজি ও প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। পরে জামিনে মুক্ত হয়ে তিনি অবৈধভাবে পালিয়ে যান। এরপর তিনি দেশে ফিরে আবার মূর্তি ও ধর্মের নামে নানা ধরনের প্রতারণা চালাতে শুরু করেন। এই সময় তিনি ধর্ম পরিবর্তন করে তাওহীদ ইসলাম নামে নতুন নাম গ্রহণ করেন ও সুমি ইসলাম নামে একজনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

Next Post

মঙ্গলবার-বুধবার বৃষ্টির পরিমাণ কম, বৃহস্পতিবার থেকে আবার বাড়বে বৃষ্টি

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..