ঢাকাঃ সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

শিশুর লাশ নিয়ে ফিরছিলেন স্বজনেরা, পথে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ২

by স্টাফ রিপোর্টার
জুলাই ১৬, ২০২৬
in জাতীয়
Share on FacebookShare on Twitter

পাবনা সদর উপজেলার আতাইকুলায় বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা থানার সড়াডাঙ্গি কড়ইতলা এলাকায়।

নিহতরা হলেন, পাবনা সাঁথিয়া উপজেলার মাহমুদপুর গ্রামের ছলিম প্রামাণিকের স্ত্রী বুলু খাতুন ( বয়স ৫৫) এবং অ্যাম্বুলেন্সচালক রাজ হোসেন ( বয়স ৩৫), তিনি পাবনা পৌরসভার উত্তর শালগাড়িয়া এলাকার বাসিন্দা।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কিডনিজনিত রোগে মারা যাওয়া শিশু কেয়ার মরদেহ নিয়ে একটি অ্যাম্বুলেন্স রাজশাহী থেকে পাবনার দিকে ফিরছিলেন স্বজনেরা। তখনই ঢাকাগামী পাবনা এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে দুটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালক ও শিশু কেয়ার নানি নিহত হন। আহত হন আরও কয়েকজন সহযাত্রী।

ওসি আরও বলেন, দুর্ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পুলিশ ও উদ্ধারকারী দল পৌঁছে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ সময় দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্সকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Next Post

আবু সাঈদের দ্রুত রায় কার্যকর চান পরিবারের সদস্যরা

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..