ঢাকাঃ শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

স্বর্ণের দাম আরও কমলো: ভরি ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়

by স্টাফ রিপোর্টার
জুলাই ১৬, ২০২৬
in অর্থনীতি, অর্থনীতি
Share on FacebookShare on Twitter

একদিনের ব্যবধানে আবারো কমলো দেশে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানোর সিদ্ধান্ত নেন। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের চূড়ান্ত বিক্রয়মূল্য নির্ধারিত হয়েছে ভ্যাটসহ ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা, যা সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড) মূল্যের হ্রাসের ভিত্তিতেই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, পরবর্তী বিজ্ঞপ্তি না দেয়া পর্যন্ত এই দাম সকল জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য থাকবে এবং অলঙ্কার ও রুপার বিক্রয়মূল্যে ভ্যাট আগে থেকেই যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। নির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজে বাজুসের পূর্বের নিয়মই প্রযোজ্য থাকবে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী অন্যান্য ক্যারেটের দামগুলো হলো: ২১ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।

গতকালই (১৩ জুলাই) বাজুস স্বর্ণের দাম সমন্বয় করেছিল; তখন ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি দাম রাখা হয়েছিল ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। সেই সময় ২১ ক্যারেটের প্রতি ভরি ছিল ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেট ছিল ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ছিল ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা। ওই সিদ্ধান্তও আগের দিনের সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছিল।

চলতি বছর এখন পর্যন্ত বাজারে এককভাবে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে ৯১ বার; এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ৪৪ দফা, কমানো হয়েছে ৪৬ দফা এবং ১ দফায় ভ্যাট সমন্বয় করা হয়েছে।

স্বর্ণের দাম কমার পরও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৬০৭ টাকায়; ২১ ক্যারেট ৪ হাজার ৩৭৪ টাকা; ১৮ ক্যারেট ৩৪১ ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৮৫৮ টাকায় বিক্রি হচ্ছে।

Next Post

৭০ শতাংশের গণরায় অবজ্ঞা করলে সিদ্ধান্ত হবে রাজপথে: জামায়াত আমির ডা. শফিকুর

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..