ঢাকাঃ মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

নতুন পাসপোর্টে ফিরে আসল ‘ইসরায়েল ব্যতীত’ লেখা ও জলছাপে জুলাই গণ-অভ্যুত্থান চিত্র

by স্টাফ রিপোর্টার
জুলাই ২০, ২০২৬
in জাতীয়
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের নতুন ডিজাইনের ই-পাসপোর্টে আবারও যুক্ত করা হয়েছে ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) লেখাটি। পাশাপাশি পাসপোর্টের ভেতরের জলছাপে (ওয়াটারমার্ক) স্থান পেয়েছে ‘জুলাই গণ-অভ্যুত্থান’ এর প্রতীকী চিত্র। রবিবার (১৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

নতুন পাসপোর্টের নকশায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রতীকের স্থান পরিবর্তন বা বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতার স্তম্ভ, মডেল মসজিদ, বঙ্গবন্ধু সেতু (যমুনা সেতু), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, মেট্রোরেল, নৌকা ও কক্সবাজারের সমুদ্রসৈকতের ছবি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও মেহেরপুরের মুজিবনগর সরকারের স্মৃতিসৌধ।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিরাপত্তা এবং নকশায় বৈচিত্র্য আনার জন্য বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে একটি হলো জলছাপ এবং বিভিন্ন পূর্বের স্থাপনার পরিবর্তে নতুন প্রতীক ও নিরাপত্তা উপাদান সংযোজন। আরও বেশি করে ‘জুলাই গণ-অভ্যুত্থান’ এর প্রতীকী উপস্থাপনাকে এই ডিজাইনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রাখা হয়েছে।

আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, ‘ইসরায়েল ব্যতীত’ এই বাক্যটিকে আবারো পুনর্বহাল করা হয়েছে। এর ফলে পাসপোর্টে স্পষ্টভাবে উল্লেখ থাকবে যে, এটি ‘ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের জন্য বৈধ’।

সূত্র অনুযায়ী, নতুন নকশার পাসপোর্টে আন্তর্জাতিক নিরাপত্তা মানের পাশাপাশি দেশের সাম্প্রতিক ইতিহাস ও জাতীয় পরিচয়কে গুরুত্ব দিয়ে ডিজাইন করা হয়েছে। শিগগিরই এই নতুন নকশার পাসপোর্ট ইস্যু শুরু হবে।

Next Post

ডেটিং অ্যাপ থেকে বিনিয়োগ—প্রিয়াঙ্কার মোট সম্পত্তি কত?

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..