লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি এ্যান্ড পার্টনার্স প্রতিবছর বিশ্বের পাসপোর্ট সূচক প্রকাশ করে, যা বিশ্বব্যাপী বিভিন্ন দেশের পাসপোর্টের সক্ষমতা এবং ভ্রমণ স্বাধীনতার একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড। ২০২৬ সালের সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্ট সূচকে এখন ৯৬তম স্থানে রয়েছে। এর ফলে, বাংলাদেশি নাগরিকরা বর্তমানে বিশ্বের ৩৬টি দেশে ভিসা ছাড়া প্রবেশের সুবিধা পাচ্ছেন। এই সুবিধার মধ্যে রয়েছে সম্পূর্ণ ভিসা ছাড়াই ভ্রমণ, অন-অ্যাম্প্লাই ভিসা এবং কিছু ক্ষেত্রে ই-ভিসার ব্যবস্থা। নিচে দেশগুলোর তালিকা দেওয়া হলো: এশিয়া: ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, কম্বোডিয়া এবং তিমুর। ক্যারিবিয়ান: বাহামাস, বার্বাডোজ, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, ডমিনিকা, গ্রেনাডা, হাইতি, জ্যামাইকা, মন্টসেরাট, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাউন এবং ত্রিনিদাদ এ্যান্ড টোবাগো। আফ্রিকা: বুরুন্ডি, কেপ ভার্দে, কোমোরো, জিবুতি, গিনি-বিসাউ, কেনিয়া, মাদাগাস্কার, রুয়ান্ডা, সিচিলিস, সিয়েরা লিওন ও গাম্বিয়া। ওশেনিয়া: কুক আইল্যান্ডস, ফিজি, কিরিবাতি, মাইক্রোনেশিয়া, নিউই, সামোয়া, টুভালু এবং ভানুয়াতু। ভ্রমণ পরিকল্পনা করার আগে মনে রাখা জরুরি, সংশ্লিষ্ট দেশের ভিসা নীতি সময়ের সাথে পরিবর্তিত হতে পারে। তাই ভ্রমণের আগে সরকারি ওয়েবসাইট বা সংশ্লিষ্ট দেশের দূতাবাস থেকে সর্বশেষ তথ্য নিশ্চিত করে নেওয়া প্রয়োজন।

