আগস্ট মাসে সরকারি চাকরিজীবীদের জন্য দুটি পৃথক সময়ে টানা চার দিন করে মোট আট দিনের ছুটি উপভোগের দারুণ সুযোগ রয়েছে। তবে এই ছুটির সুবিধা নেওয়ার জন্য মাঝের এক দিন ঐচ্ছিক বা নৈমিত্তিক ছুটি নিতে হবে।
প্রথম দফায়, ৫ আগস্ট বুধবার ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর আগামী ৬ আগস্ট বৃহস্পতিবার অফিসে উপস্থিত থাকতে হবে, তবে ওই দিন এক দিনের ঐচ্ছিক ছুটি নিলে, পরের দুই দিনের শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি এবং মিলিয়ে মোট চার দিন ছুটি কাটানো সম্ভব হবে।
অন্যদিকে, দ্বিতীয় দফায় ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। চাঁদ দেখার ওপর ভিত্তি করে এই ছুটি নির্ধারিত। এরপর ২৭ আগস্ট বৃহস্পতিবার একটি দিন ছুটি নেওয়া গেলে, সঙ্গে শুক্র ও শনিবারের ছুটির সাথে মিলিয়ে আবারো চার দিন টানা ছুটি উপভোগ করা যাবে।
এই ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বয়ত্তশাসিত ও আধা-স্বয়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ অধিকাংশ বেসরকারি সংস্থাও এই ছুটি পালন করে। তবে, বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, ইন্টারনেট, হাসপাতাল ও জরুরি সেবাদানকারী কর্মীরা এই ছুটির আওতামুক্ত থাকবেন। অন্যদিকে, ব্যাংক ও আদালতের ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বাংলাদেশ ব্যাংক ও সুপ্রিম কোর্টের মাধ্যমে।

