সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব কাজী জেসিনকে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (গ্রেড-১) পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের প্রজ্ঞাপন গত বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন, ২০০১-এর ধারা ১১(২) অনুযায়ী, অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ কার্যকর হবে। তার যোগদানের তারিখ থেকে এক বছর পর্যন্ত এই চুক্তিতে তিনি টেলিভিশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় আরও জানিয়েছে, নিয়োগের অন্যান্য শর্তাদি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

