গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে এক দম্পতি নিহত হয়েছেন। ঘটনা ঘটে গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে শ্রীপুর উপজেলার ইজ্জতপুর এলাকায়, ঢাকা-ময়মনসিংহ রেলপথের আউটার সিগন্যালে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ওই সময় ট্রেনে কাটা পড়ে নিহত হন আল আমিন (৩২) ও তার স্ত্রী রিনা আক্তার (৩০)। রিনা আক্তারের বাড়ি শ্রীপুরের বর্মি ইউনিয়নে। তার বাবার নাম সিদ্দিক মিয়া। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

