চীন বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। বেইজিং আশা প্রকাশ করেছে যে, এই নির্বাচন বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং দুই দেশ পারস্পরিক স্বার্থে সম্পর্কের আরও গভীরতর উন্নয়নে একসঙ্গে কাজ করবে। চীনের দ্ঠতাবাস বৃহস্পতিবার বিকেলে এক বিবৃতিতে জানায়, চীন বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে গভীর বিশ্বাস ও বন্ধুত্বের ভিত্তিতে এই শুভেচ্ছা পাঠিয়েছে। বিবৃতি আরও উল্লেখ করে, চীন বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও শক্তিশালী করতে দৃঢ়প্রতিজ্ঞ এবং একসাথে গড়ে তুলতে ইচ্ছুক ‘বাংলাদেশ-চীন অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায়’। বেইজিং মনে করে, এই ধরনের সহযোগিতা দুই দেশের জনগণের জন্য আরও বেশি সুফল বয়ে নিয়ে আসবে এবং অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্কের প্রসারে নতুন দিক উন্মোচন করবে।

