ঢাকাঃ শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

কস আর নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার

by স্টাফ রিপোর্টার
আগস্ট ২২, ২০২৬
in জাতীয়
Share on FacebookShare on Twitter

ব্রাহ্মণবাড়িয়ার কসবার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রাম থেকে নিখোঁজের দুই দিন পরে বাড়ির পাশে একটি ডোবা থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতা নায়েব আলী (৬০) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে এ ঘটনাটি ঘটে। নিহত নায়েব আলী ধজনগর গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে এবং গোপীনাথপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

পরিবারের ভাষ্য, গত বুধবার রাত সাড়ে ৯টায় তিনি রাতের খাওয়া শেষে বাড়ির লাগোয়া কলাবাগানে যান। কিন্তু রাত শেষে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। তখন তারা বাগানের পাশে তার ব্যবহৃত কিছু জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখায়, যা দেখে পরিবারের সন্দেহ হয়। পরে শুক্রবার বেলা ১১টার দিকে ওই জিনিসপত্রের পাশে থাকা ডোবা খতিয়ে দেখলে সেখানে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনরা। মরদেহের শরীরে পিঠসহ বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নিহত নায়েব আলীর ছোট ভাই ও সাবেক সেনা সদস্য মনির হোসেন জানান, কিছুদিন আগে তিনি স্থানীয় মাদক কারবারিদের উচ্ছেদের পথে নেতৃত্ব দিয়েছিলেন। পারিবারিক ধারণা, মাদক কারবারি বা রাজনৈতিক প্রতিপক্ষের রোষানলে পড়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে। স্বজনরা অনতিবিলম্বে এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহে আঘাতের বিভিন্ন চিহ্ন রয়েছে, যার জন্য ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Next Post

ঢামেকে গৃহকর্মীর লাশ রেখে পালানো গৃহকর্তাসহ তিনজন কারাগারে

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..