রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24

আজ সংসদে যোগ দিতে পারে বিরোধী দল

by স্টাফ রিপোর্টার
অক্টোবর ২৩, ২০১৩
A A
Share on FacebookShare on Twitter

Related posts

রাতের অন্ধকারে মুক্তিযোদ্ধা ও স্ত্রীর হত্যা: শোবার ঘরে পড়ে ছিল মরদেহ

ডিসেম্বর ৭, ২০২৫

শেখ হাসিনার গুমে সরাসরি নির্দেশ ছিল: ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর

ডিসেম্বর ৭, ২০২৫

songsodপদত্যাগ নয়, সংসদ অধিবেশনে যোগ দিচ্ছে বিরোধী দল। আজই তারা সংসদে যোগ দিতে পারেন বলে জানা গেছে। আজ অধিবেশনে যোগ দেয়ার পাশাপাশি বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার নিয়ে সোমবার উপস্থাপিত তার প্রস্তাবনাও সংসদে বক্তব্য আকারে তুলে ধরতে পারেন বলে দলটির একাধিক সূত্র আভাস দিয়েছে। এদিকে পবিত্র ঈদুল আজহা ও দুর্গাপূজা উপলক্ষে ১৩ দিন মুলতবির পর আজ বিকাল সাড়ে চারটায় সংসদ অধিবেশন আবার বসছে। এর আগের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল এ অধিবেশন শেষ হওয়ার কথা থাকলেও কার্যউপদেষ্টা কমিটির আজকের বৈঠকে এর মেয়াদ আরো বাড়ানো হতে পারে।
গতরাতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে তারই সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক হয়। উল্লেখ্য, বিরোধী দল চলতি সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে যোগ দিয়ে দেশের গণতন্ত্রের ইতিহাসে একটি অনন্য নজির স্থাপন করে। তারই ধারাবাহিকতায় শেষ সময়েও সংসদে উপস্থিত থেকে আরেকটি নজির স্থাপন করতে চায় বলে বিরোধী দলের একাধিক সংসদ সদস্যের সঙ্গে আলাপ করে জানা গেছে। যার কারণে আপাতত তারা পদত্যাগের পক্ষে নন। তবে অধিবেশন ২৪ অক্টোবরের পর চালু রাখা হলে তারা পদত্যাগের সিদ্ধান্ত নিতে পারেন বলে শোনা যাচ্ছে। অবশ্য কয়েকদিন ধরে বিরোধী দলের সংসদ থেকে পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছে।
এদিকে বিএনপির অপর একটি সূত্র জানিয়েছে, অধিবেশনে যোগ দিয়ে তাদের চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার নিয়ে গত ২১ অক্টোবর সংবাদ সম্মেলনে যে প্রস্তাব দিয়েছেন, তা জাতীয় সংসদে ভাষণের মাধ্যমে উপস্থাপন করে দেশবাসীর কাছে তাদের অবস্থান ও আন্তরিকতার বিষয়টি জানান দিতে চান। বিরোধী দলের অভিমত, সংসদে এই প্রস্তাবনা উপস্থাপন করা হলে দেশবাসীর কাছে তাদের ইজেম বাড়বে। পাশাপাশি বল সরকারের কোর্টে যাবে। এতে করে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে সৃষ্ট জটিলতা সমাধানের নৈতিক দায়িত্ব সরকারের ওপরই বর্তাবে।
চারদলীয় জোট সরকারের সময় তত্কালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৬ সালের ১২ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকার সংস্কারের প্রস্তাব জাতীয় সংসদে এক ভাষণের মাধ্যমে তুলে ধরেছিলেন। যার কারণে ওই বছরের ২৮ ফেব্রুয়ারি সংসদে দেয়া এক ভাষণে তত্কালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া একটি কমিটি গঠনের কথা বলেন। যার সূত্র ধরে ২০০৬ সালের ২০ মার্চ থেকে দুই দলের মহাসচিব পর্যায়ে ৪ দফা চিঠি চালাচালি হয়। পরে বিএনপি তাদের প্রতিনিধি দলে ‘জঙ্গিবাদী ও যুদ্ধাপরাধীদের’ নাম দিয়েছে অভিযোগ তুলে ওই সময় দুই জোটের সংলাপ ভেঙে যায়। তারপর অক্টোবর মাসে অবশ্য দুই দলের মহাসচিব পর্যায়ে ব্যর্থ সংলাপ অনুষ্ঠিত হয়।
সংসদের মেয়াদ বাড়তে পারে : জাতীয় সংসদের চলমান ১৯তম অধিবেশনের মেয়াদ বাড়াতে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক বসছে। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ বিকাল সাড়ে তিনটায় এই বৈঠক হবে। বৈঠকের নোটিশের আলোচ্যসূচিতে নবম জাতীয় সংসদের ১৯তম (২০১৩ সালের চতুর্থ) অধিবেশনের অবশিষ্ট কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দ করার বিষয়টি রয়েছে।
এ বিষয়ে জাতীয় সংসদের চিফ হুইপ আবদুস শহীদ আজকের বৈঠকের বিষয়টি নিশ্চিত করে আমার দেশ-কে বলেন, বুধবারের বৈঠকেই সংসদ অধিবেশন আর কতদিন চলবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
বিরোধী দলের অনুপস্থিতিতে গত ১২ সেপ্টেম্বর ১৯তম অধিবেশন শুরু হয়। ওইদিন কার্যউপদেষ্টা কমিটি আগামী ২৪ অক্টোবর পর্যন্ত অধিবেশন চালানোর সিদ্ধান্ত নেয়। এর পরদিন থেকে দশম সংসদ নির্বাচনের দিন গণনা শুরু হবে। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর ফলে ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন হবে।

Previous Post

সেনাবাহিনীকে ইসলামী ব্যাংকের ১৫ কোটি টাকা সহায়তা

Next Post

আশা-নিরাশার দোলাচলে—সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বীর প্রতীক

Next Post

আশা-নিরাশার দোলাচলে---সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বীর প্রতীক

সর্বশেষ খবর

হৃদরোগে আক্রান্ত হয়ে জনপ্রিয় টিকটকার ববি গ্রেভসের মৃত্যু

ডিসেম্বর ৬, ২০২৫

ধর্মেন্দ্রর মৃত্যুর পর প্রথমবার মুখ খুললেন হেমা মালিনী

ডিসেম্বর ৬, ২০২৫

নায়িকা পপি বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালো পরিবার

ডিসেম্বর ৬, ২০২৫

প্রখ্যাত সংগীতশিল্পী জেনস সুমন আর নেই

ডিসেম্বর ৬, ২০২৫

শাকিবের ‘পাইলট’ লুক সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছে

ডিসেম্বর ৬, ২০২৫

বাংলাদেশি হিসেবে প্রথমবারের মতো অ্যাশেজ টেস্টে আম্পায়ার হলেন শরফুদ্দৌলা সৈকত

ডিসেম্বর ৬, ২০২৫

আশরাফুল থাকবেন ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ব্যাটিং কোচ

ডিসেম্বর ৬, ২০২৫

ফকিরহাটে আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত

ডিসেম্বর ৬, ২০২৫

সাধारण গ্রুপে ব্রাজিল-আর্জেন্টিনা, কঠিন লড়াইয়ে ইংল্যান্ড-ক্রোয়েশিয়া

ডিসেম্বর ৬, ২০২৫

ডোনাল্ড ট্রাম্প পেলেন ফিফা শান্তি পুরস্কার

ডিসেম্বর ৬, ২০২৫

জাতীয়

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত রাতেই নেওয়া হবে

ডিসেম্বর ৬, ২০২৫

বিদেশ থেকে চিনি আমদানি আপাতত বন্ধ: শিল্প উপদেষ্টা

ডিসেম্বর ৬, ২০২৫

আইজিপি বাহারুলের বরখাস্তের জন্য প্রধান উপদেষ্টার আবেদন

ডিসেম্বর ৬, ২০২৫

খালেদা জিয়ার লন্ডন যাওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের অপেক্ষা চিকিৎসার স্বার্থে মেডিকেল বোর্ডের অনুমোদনের জন্য অপেক্ষা

ডিসেম্বর ৬, ২০২৫

রাজনীতি

রাজনীতি

জামায়াতের আমিরের মন্তব্য: ফ্যাসিবাদ এখনো বিদায় নেনি

by স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ৬, ২০২৫
0

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে, তবে ফ্যাসিবাদের ধারণা এখনো পুরোপুরি সমাপ্ত হয়নি। তিনি পরিষ্কারভাবে জানান, ফ্যাসিবাদ...

Read more

শেখ হাসিনার দমনবঞ্চনায় খালেদা জিয়ার জীবন সংকটে: তারেক রহমান

ডিসেম্বর ৬, ২০২৫

এনসিপির হান্নান মাসউদ বিবাহিত হলেন ছাত্রশক্তির নেত্রী জেদনীকে

ডিসেম্বর ৬, ২০২৫

সব দল প্রস্তুত না হলে তফসিল হবে না: নাহিদ ইসলাম

ডিসেম্বর ৬, ২০২৫

সরকার গঠনের হলে কৃষকের জন্য কৃষি কার্ড ও সহজ ঋণ নিশ্চিত করবো: সালাহউদ্দিন

ডিসেম্বর ৬, ২০২৫
Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদক: শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ-সম্পাদক: বাতেন আহমেদ
প্রকাশক: আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

Follow us on social media:

©2008-2023 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24.

No Result
View All Result
  • Home
  • Politics
  • News
  • Business
  • Culture
  • National
  • Sports
  • Lifestyle
  • Travel
  • Opinion

©2008-2023 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24.