বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24

প্রতিটি হত্যার অনুসন্ধান করবো: মওদুদ

by স্টাফ রিপোর্টার
জুন ৮, ২০১৮
A A
এই বাজেট একটা নীল রঙের বেলুন: মওদুদ
Share on FacebookShare on Twitter

‘মাদকদ্রব্য নির্মূলের নামে সরকার বিরোধী দল নির্মূল করতে চায়’ অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘কোনও সরকার মাদক নির্মূলের নামে মানুষ হত্যার হুকুম দিতে পারে না। আমরা প্রতিটি হত্যার অনুসন্ধান করবো।’ শুক্রবার (৮ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ইয়ুথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

মওদুদ আহমদ বলেন, ‘মাদকদ্রব্য নির্মূলের নামে বিরোধী দল নির্মূল করতে চায় এই সরকার। আমাদের অনেক নেতাকর্মীর নাম তাদের কথিত তালিকায় তালিকাভুক্ত করা শুরু করেছে। কোনও দায়িত্বশীল সভ্য সরকার এভাবে মানুষকে হত্যা করার হুকুম দিতে পারে না। এই সরকার তা দিয়ে বিরাট একটি অপরাধ করেছে। আমরা প্রতিটি হত্যা অনুসন্ধান করবো। প্রতিটি হত্যার বিচার করা হবে এই বাংলাদেশে।’

Related posts

এনসিপির প্রথম ধাপের নির্বাচনী মনোনয়ন ঘোষণা

ডিসেম্বর ১১, ২০২৫

এনসিপির ১২৫ প্রার্থীর মধ্যে নারী ১৪ জন

ডিসেম্বর ১১, ২০২৫

‘কে মাদক ব্যবসায়ী এটা কে নির্ধারণ করে দিয়েছে?’ এমন প্রশ্ন তুলে মওদুদ বলেন, ‘এই যে তারা বলে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত হয়েছে, সে যে ব্যবসায়ী এটা কে নির্ধারণ করেছে? এই যে একটা তরুণ ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে কিংবা গ্রামের এক কৃষককে বন্দুকযুদ্ধে মেরে ফেলা হলো, সে যে মাদক ব্যবসায়ী এটা কে নির্ধারণ করছে? কোনও আদালত সিদ্ধান্ত দিয়েছে? এই বিনা বিচারে হত্যা অনেকটা গণহত্যার মতো। ঠান্ডামাথায় তাদের হত্যা করা হলো। আমার মাদক ব্যবসায়ীদের প্রতি কোনও দুর্বলতা নেই। আমি চাই সমগ্র দেশ মাদকমুক্ত হোক। সেটা আমরা সবাই চাই। কিন্তু এই ৯ বছরে সরকার কী করেছে সেটাও জানতে চাই।’

২০১৮-১৯ অর্থবছরের বাজেটকে বড় একটি সুন্দর নীল বেলুনের সঙ্গে তুলনা করে মওদুদ বলেন, ‘এই বাজেটের ভেতরটা শূন্য। একটা সুই দিয়ে গুঁতা দিলে ফেটে যাবে। ইট ইজ এ বিগ বিউটিফুল ব্লু বেলুন, যার ভেতরে কিচ্ছু নাই, শূন্য। এটা একটি গতানুগতিক বাজেট। নির্বাচনকে সামনে রেখে এই বাজেট দেওয়া হয়েছে। এই বাজেট সম্পর্কে মন্তব্য করার আগে আমার প্রশ্ন এই সরকারের বৈধতা আছে কিনা। এই সরকারের বাজেট দেওয়ার অধিকার আছে কিনা। গত ৯ বছরের শাসনে জনগণকে যা কষ্ট দিয়েছেন সেটা ইতিহাস একদিন রায় দেবে। মানুষ এই কষ্টগুলো ভুলে নাই। বিগত বছরে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে, ব্যাংক লুট হয়েছে এগুলো নিরসন করার কোনও নির্দেশনা এই বাজেটে নেই।’

‘বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না’ দাবি করে মওদুদ বলেন, ‘এতদিন ইসি বলে আসছে সেনা মোতায়েন করা হবে না। হঠাৎ করে তারা এখন বলছে সেনা মোতায়েন হবে জাতীয় নির্বাচনে। হঠাৎ করে কেন বললেন সেটাও একটা প্রশ্ন। তবে সেনা মোতায়েন করলে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে হবে। শুধু স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাখলে হবে না। যাতে জনগণ নির্বাচনের দিন নির্ভয়ে ভোট প্রদান করতে পারে সেই পরিবেশ রাখতে হবে।’

Previous Post

এরশাদের বাসায় মার্কিন রাষ্ট্রদূত

Next Post

দুপুরে খাওয়ার পর অলসতা? জেনে নিন করণীয়

Next Post
দুপুরে খাওয়ার পর অলসতা? জেনে নিন করণীয়

দুপুরে খাওয়ার পর অলসতা? জেনে নিন করণীয়

সর্বশেষ খবর

নায়িকা পপি সহিংস মানহানির অভিযোগে আইনি নোটিশ পেলেন

ডিসেম্বর ১১, ২০২৫

জনপ্রিয় সংগীতশিল্পী জেনস সুমন আর নেই

ডিসেম্বর ১১, ২০২৫

শাকিবের ‘পাইলট’ লুকে সোশ্যাল মিডিয়ায় দারুণ শোরগোল

ডিসেম্বর ১১, ২০২৫

শুটিং শেষে সালমান খান বদলে গেলেন, চেহারায় দেখা গেল বড় পরিবর্তন

ডিসেম্বর ১১, ২০২৫

অভিনব পোশাকে বিস্ময় জাগালেন জয়া আহসান

ডিসেম্বর ১১, ২০২৫

সাকিব বললেন, আমি সব বল আমার দেশের জন্য খেলব

ডিসেম্বর ১১, ২০২৫

সাকিবের মন্তব্য: রাজনৈতিক ক্যারিয়ার এখনও শেষ হয়নি

ডিসেম্বর ১১, ২০২৫

ভারতের কারণে আইসিসির ৭৩০০ কোটি টাকার ক্ষতি

ডিসেম্বর ১১, ২০২৫

ঋতুপর্ণা চাকমা পাচ্ছেন বেগম রোকেয়া পদক

ডিসেম্বর ১১, ২০২৫

বিশ্বস্ততা দিয়ে পাকিস্তানি ক্রিকেটারদের বিপিএলে অংশগ্রহণ নিশ্চিত

ডিসেম্বর ১১, ২০২৫

জাতীয়

বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহাল সিদ্ধান্ত রায়ে বহাল

ডিসেম্বর ১০, ২০২৫

হজের বিমান ভাড়া আরও ১০০ ডলার কমানোর জন্য আবেদন জানানো হছে: ধর্ম উপদেষ্টা

ডিসেম্বর ১০, ২০২৫

চট্টগ্রামে শিবির নেতার বাবাকে গুলি করে হত্যা

ডিসেম্বর ১০, ২০২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সাজীব ওয়াজেদ জয়কে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

ডিসেম্বর ১০, ২০২৫

রাজনীতি

রাজনীতি

এনসিপির প্রথম ধাপে ১২৫ জন প্রার্থী নাম ঘোষণা

by স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ১০, ২০২৫
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম ধাপে ১২৫ জন মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর নাম ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার (১০...

Read more

নাহিদ জানিয়েছেন, দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিজমের অভিযোগ পেলে প্রার্থী বাতিল হবে

ডিসেম্বর ১০, ২০২৫

এনসিপির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ: প্রভাবশালী নেতাদের আসন নির্ধারণ

ডিসেম্বর ১০, ২০২৫

এনসিপির ১২৫ প্রার্থী মধ্যে নারী ১৪ জন

ডিসেম্বর ১০, ২০২৫

খালেদা জিয়ার আসনে প্রার্থী দিলো এনসিপি

ডিসেম্বর ১০, ২০২৫
Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদক: শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ-সম্পাদক: বাতেন আহমেদ
প্রকাশক: আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

Follow us on social media:

©2008-2023 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24.

No Result
View All Result
  • Home
  • Politics
  • News
  • Business
  • Culture
  • National
  • Sports
  • Lifestyle
  • Travel
  • Opinion

©2008-2023 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24.