বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24

উন্নয়নের জন্য বাংলার মানুষ নৌকায় ভোট দেবে: জয়

by স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ৩০, ২০১৮
A A
আসুন যুদ্ধাপরাধী ও বিএনপি-ঐক্যফ্রন্টকে ভোট না দেয়ার প্রতিজ্ঞা করি

সজীব ওয়াজেদ জয়

Share on FacebookShare on Twitter

রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তাঁর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, আজকের পর বিএনপি-জামায়াতের হত্যাকাণ্ড বন্ধ হবে। কারণ আজকে নির্বাচন। এরপর তাদের (বিএনপি-জামায়াত) আর কোনো উপায় নেই।

আজ রোববার সকালে ঢাকা-১০ আসনের ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন জয়। নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সহিংসতা করছে, হত্যাকাণ্ড চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এই গোষ্ঠী আজকের পর আর কোনো ধরনের নাশকতা, হত্যাকাণ্ড ঘটাতে পারবে না।

Related posts

এনসিপির প্রথম ধাপে ১২৫ জন প্রার্থী নাম ঘোষণা

ডিসেম্বর ১০, ২০২৫

নাহিদ জানিয়েছেন, দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিজমের অভিযোগ পেলে প্রার্থী বাতিল হবে

ডিসেম্বর ১০, ২০২৫

সজীব ওয়াজেদ জয় যে কেন্দ্রে ভোট দিয়েছেন, সেই কেন্দ্রে সকাল সোয়া আটটার দিকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ভোট দেন।

সকাল সোয়া ১০টার দিকে এই কেন্দ্রে ভোট দিয়ে জয় বলেন, তিনি জয়ের ব্যাপারে আশাবাদী। মানুষ যাদের ভোট দেবে তারাই ক্ষমতায় আসবে। তবে যারা যুদ্ধাপরাধীদের নিয়ে রাজনীতি করে, তাদের ভোট না দিতে অনুরোধ জানান তিনি। তিনি বলেন, ‘যারা মুক্তিযুদ্ধের সময় আমার দেশের ভাই-বোনদের হত্যা করেছে, তাদের নিয়ে যারা রাজনীতি করে, তাদের ভোট দেবেন না। উন্নয়নের জন্য বাংলার মানুষ নৌকায় ভোট দেবে, আমরা যেন উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিতে পারি, সে জন্য মানুষ নৌকায় ভোট দেবে।’

এক প্রশ্নের জবাবে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘কয়েক মাস ধরে বিএনপি-জামায়াত এই নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করেছে। তারা বিদেশে লবিং করেছে। তারা জানে, সবাই জানে যে বিএনপি-জামায়াতের জেতার উপায় নেই। তারা আমাদের লোকজনকে হত্যা করে, আর লম্বা লিস্ট দিচ্ছে যে তারা তাদের (বিএনপি-জামায়াত) লোক। তারা সন্ত্রাস চালাচ্ছে। যখন পুলিশ তাদের গ্রেপ্তার করছে, তখন নালিশ করছে যে তাদের হয়রানি করা হচ্ছে। খামোখা গ্রেপ্তার করা হচ্ছে। বিএনপি-জামায়াত মানুষ হত্যা করবে, সন্ত্রাস করবে; অথচ তাদের গ্রেপ্তার করতে পারব না, এটা কেমন কথা?’

Tags: আওয়ামী লীগএকাদশ জাতীয় সংসদ নির্বাচনজাগো বাংলা ২৪ ডট কমজাতীয় সংসদজাতীয় সংসদ নির্বাচননির্বাচনপ্রধানমন্ত্রী শেখ হাসিনাবিএনপিভোটসজীব ওয়াজেদ জয়
Previous Post

আজ রাত ১২টা পর্যন্ত ফোরজি-থ্রিজি বন্ধ

Next Post

নির্বাচন বয়কটের ঘোষণা জামায়াতের

Next Post
নির্বাচন বয়কটের ঘোষণা জামায়াতের

নির্বাচন বয়কটের ঘোষণা জামায়াতের

সর্বশেষ খবর

খুলনা-১ ও খুলনা-২ আসনের প্রার্থী ঘোষণা করলো এনসিপি

ডিসেম্বর ১০, ২০২৫

ভারত থেকে কারা জামিনে ফিরে আসলো পাঁচ বাংলাদেশি

ডিসেম্বর ১০, ২০২৫

মাগুরায় এনসিপির প্রথম জেলা কমিটি ঘোষণা, ৭৩ সদস্যের প্রাণবন্ত দল

ডিসেম্বর ১০, ২০২৫

কাল আসছে নতুন ৫০০ টাকার নোট

ডিসেম্বর ১০, ২০২৫

প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর খরচ কমানোর নতুন উদ্যোগ

ডিসেম্বর ১০, ২০২৫

বাজার অস্থির, পেঁয়াজ আমদানিতে সরকার অনুমতি দিচ্ছে

ডিসেম্বর ১০, ২০২৫

নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.২৯ শতাংশ

ডিসেম্বর ১০, ২০২৫

তিন মাসে কোটিপতি আমানতকারীর সংখ্যা ৭৩৪ জন বেড়েছে

ডিসেম্বর ১০, ২০২৫

এনসিপির প্রথম ধাপে ১২৫ জন প্রার্থী নাম ঘোষণা

ডিসেম্বর ১০, ২০২৫

নাহিদ জানিয়েছেন, দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিজমের অভিযোগ পেলে প্রার্থী বাতিল হবে

ডিসেম্বর ১০, ২০২৫

জাতীয়

বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহাল সিদ্ধান্ত রায়ে বহাল

ডিসেম্বর ১০, ২০২৫

হজের বিমান ভাড়া আরও ১০০ ডলার কমানোর জন্য আবেদন জানানো হছে: ধর্ম উপদেষ্টা

ডিসেম্বর ১০, ২০২৫

চট্টগ্রামে শিবির নেতার বাবাকে গুলি করে হত্যা

ডিসেম্বর ১০, ২০২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সাজীব ওয়াজেদ জয়কে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

ডিসেম্বর ১০, ২০২৫

রাজনীতি

রাজনীতি

এনসিপির প্রথম ধাপে ১২৫ জন প্রার্থী নাম ঘোষণা

by স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ১০, ২০২৫
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম ধাপে ১২৫ জন মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর নাম ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার (১০...

Read more

নাহিদ জানিয়েছেন, দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিজমের অভিযোগ পেলে প্রার্থী বাতিল হবে

ডিসেম্বর ১০, ২০২৫

এনসিপির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ: প্রভাবশালী নেতাদের আসন নির্ধারণ

ডিসেম্বর ১০, ২০২৫

এনসিপির ১২৫ প্রার্থী মধ্যে নারী ১৪ জন

ডিসেম্বর ১০, ২০২৫

খালেদা জিয়ার আসনে প্রার্থী দিলো এনসিপি

ডিসেম্বর ১০, ২০২৫
Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদক: শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ-সম্পাদক: বাতেন আহমেদ
প্রকাশক: আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

Follow us on social media:

©2008-2023 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24.

No Result
View All Result
  • Home
  • Politics
  • News
  • Business
  • Culture
  • National
  • Sports
  • Lifestyle
  • Travel
  • Opinion

©2008-2023 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24.