রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24

জরুরি প্রয়োজন ছাড়া সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর নয়: অর্থমন্ত্রী

by স্টাফ রিপোর্টার
মে ১১, ২০২২
A A
জরুরি প্রয়োজন ছাড়া সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর নয়: অর্থমন্ত্রী
Share on FacebookShare on Twitter

নিতান্ত জরুরি প্রয়োজন ছাড়া সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের অনুমোদন না দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে সময় অর্থমন্ত্রী এ কথা জানান।

Related posts

সোনার দামে আবারো বৃদ্ধি

ডিসেম্বর ৬, ২০২৫

নভেম্বরে প্রবাসীরা পাঠিয়েছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা

ডিসেম্বর ৬, ২০২৫

সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর সম্পর্কিত এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এখন যে সফরগুলো হচ্ছে সেগুলো আগেকার অনুমোদন নেওয়া। নিতান্ত জরুরি প্রয়োজন ছাড়া নতুন করে বিদেশ ভ্রমণের অনুমোদন । ফলে আপাতত বিদেশ সফর আর নয়।’

বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নে ধীরগতি নিয়ে অর্থমন্ত্রীকে প্রশ্ন করেন সাংবাদিকরা।

আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘যেসকল উন্নয়ন প্রকল্প এখনই বাস্তবায়ন জরুরি নয়, সেগুলো ছয় মাস বা আরও পরে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কারণ বর্তমানে বিশ্বব্যাপি অস্বাভাবিক সময় চলছে। এই সময়ে অহেতুক ব্যয় করতে চাচ্ছে না সরকার। বিশেষ করে বৈদেশিক মুদ্রার ব্যয়ে সরকার সতর্ক। এজন্য বিলাসপণ্যের আমদানিও যাবে কম হয় সে উদ্যোগ নেওয়া হচ্ছে।’

সাংবাদিকরা অর্থমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন সম্প্রতি বাংলাদেশ ব্যাংক বিলাসপণ্যে এলসি মার্জিন বাড়িয়েছে। এতে বৈদেশিক মুদ্রা ব্যয়ে লাগাম টানার ইঙ্গিত আছে। সরকার শঙ্কিত কি না এমন প্রশ্নের জবাবে মুস্তফা কামাল বলেন, ‘বিষয়টি সহজ। সময় যখন কঠিন, সিদ্ধান্ত কঠিন নিতে হবে। বর্তমানে বিশ্বের পরিস্থিতি স্বাভাবিক নয়। বিশ্বের সার্বিক অবস্থা বিবেচনায় এসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যতদিন বহির্বিশ্বে অস্থিরতা থাকবে ততদিন এ ধরনের কঠিন সিদ্ধান্ত নিতে হবে। তবে কঠিন মানে এমন নয় যে সবকিছু বন্ধ করে ফেলা হবে। বিলাসপণ্য পরে কেনা যাবে। যেসব প্রকল্পের সাথে বৈদেশিক মুদ্রা ব্যয়ের বিষয় রয়েছে এবং এখনই বাস্তবায়ন জরুরি নয় সেগুলো পরে বাস্তবায়ন করা হবে। সরকার এই অস্বাভাবিক সময়টি ম্যানেজ করার জন্য যা করার তাই করছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ কবে শেষ হবে তা স্পষ্ট নয়। এই যুদ্ধ সারাবিশ্বে প্রভাব ফেলেছে।’

জিডিপির প্রবৃদ্ধির হিসাব নিয়ে দেশের অর্থনীতিবিদদের সংশয় বিষয়ক এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘জিডিপির হিসাব মেলাতে গেলে যেখান থেকে এই হিসাব করা হয়েছে তাদের সঙ্গে সংশয়বাদিদের বসতে হবে। তবে জিডিপির হিসাব যেভাবে করা হয়, সেভাবেই করা হয়েছে। কোনো পরিবর্তন করা হয়নি। ফলে কোনো সন্দেহও নেই।’

তিনি বলেন, ‘সব কাজে সব সময় সন্দেহ করার দরকার নেই। সবাই এদেশের মানুষ। দেশের ভালো সকলেই চায়। সরকার যে তথ্য প্রকাশ করেছে সেগুলো জনগণের জন্যই প্রকাশ করেছে। ফলে জিডিপির হিসাব কিভাবে করা হয়েছে তাও প্রকাশ করা হবে। তিনি বলেন, সবচেয়ে বড় সন্দেহকারি বিশ্বব্যাংক, আইএমএফও সরকারের তথ্যে আপত্তি করে না। বরং সরকারের সঙ্গে একমত।’

Previous Post

বাগদানের গুঞ্জন, মুখ খুললেন সোনাক্ষী

Next Post

পি কের বিরুদ্ধে যত অভিযোগ

Next Post
পি কের বিরুদ্ধে যত অভিযোগ

পি কের বিরুদ্ধে যত অভিযোগ

সর্বশেষ খবর

হৃদরোগে আক্রান্ত হয়ে জনপ্রিয় টিকটকার ববি গ্রেভসের মৃত্যু

ডিসেম্বর ৬, ২০২৫

ধর্মেন্দ্রর মৃত্যুর পর প্রথমবার মুখ খুললেন হেমা মালিনী

ডিসেম্বর ৬, ২০২৫

নায়িকা পপি বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালো পরিবার

ডিসেম্বর ৬, ২০২৫

প্রখ্যাত সংগীতশিল্পী জেনস সুমন আর নেই

ডিসেম্বর ৬, ২০২৫

শাকিবের ‘পাইলট’ লুক সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছে

ডিসেম্বর ৬, ২০২৫

বাংলাদেশি হিসেবে প্রথমবারের মতো অ্যাশেজ টেস্টে আম্পায়ার হলেন শরফুদ্দৌলা সৈকত

ডিসেম্বর ৬, ২০২৫

আশরাফুল থাকবেন ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ব্যাটিং কোচ

ডিসেম্বর ৬, ২০২৫

ফকিরহাটে আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত

ডিসেম্বর ৬, ২০২৫

সাধारण গ্রুপে ব্রাজিল-আর্জেন্টিনা, কঠিন লড়াইয়ে ইংল্যান্ড-ক্রোয়েশিয়া

ডিসেম্বর ৬, ২০২৫

ডোনাল্ড ট্রাম্প পেলেন ফিফা শান্তি পুরস্কার

ডিসেম্বর ৬, ২০২৫

জাতীয়

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত রাতেই নেওয়া হবে

ডিসেম্বর ৬, ২০২৫

বিদেশ থেকে চিনি আমদানি আপাতত বন্ধ: শিল্প উপদেষ্টা

ডিসেম্বর ৬, ২০২৫

আইজিপি বাহারুলের বরখাস্তের জন্য প্রধান উপদেষ্টার আবেদন

ডিসেম্বর ৬, ২০২৫

খালেদা জিয়ার লন্ডন যাওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের অপেক্ষা চিকিৎসার স্বার্থে মেডিকেল বোর্ডের অনুমোদনের জন্য অপেক্ষা

ডিসেম্বর ৬, ২০২৫

রাজনীতি

রাজনীতি

জামায়াতের আমিরের মন্তব্য: ফ্যাসিবাদ এখনো বিদায় নেনি

by স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ৬, ২০২৫
0

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে, তবে ফ্যাসিবাদের ধারণা এখনো পুরোপুরি সমাপ্ত হয়নি। তিনি পরিষ্কারভাবে জানান, ফ্যাসিবাদ...

Read more

শেখ হাসিনার দমনবঞ্চনায় খালেদা জিয়ার জীবন সংকটে: তারেক রহমান

ডিসেম্বর ৬, ২০২৫

এনসিপির হান্নান মাসউদ বিবাহিত হলেন ছাত্রশক্তির নেত্রী জেদনীকে

ডিসেম্বর ৬, ২০২৫

সব দল প্রস্তুত না হলে তফসিল হবে না: নাহিদ ইসলাম

ডিসেম্বর ৬, ২০২৫

সরকার গঠনের হলে কৃষকের জন্য কৃষি কার্ড ও সহজ ঋণ নিশ্চিত করবো: সালাহউদ্দিন

ডিসেম্বর ৬, ২০২৫
Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদক: শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ-সম্পাদক: বাতেন আহমেদ
প্রকাশক: আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

Follow us on social media:

©2008-2023 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24.

No Result
View All Result
  • Home
  • Politics
  • News
  • Business
  • Culture
  • National
  • Sports
  • Lifestyle
  • Travel
  • Opinion

©2008-2023 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24.