খুলনা নগরীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ছাত্রীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে। অভিযোগটি করেছেন ফাইজা নামে এক ভুক্তভোগী শিক্ষার্থী, যারা সোনাডাঙ্গা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (নং-১১৪০) করেছেন। ডায়েরিতে তিনি উল্লেখ করেন, ১৭ এপ্রিল তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করে দেখতে পান তার বিরুদ্ধে অশ্লীল বক্তব্য ও ব্যক্তিগত কিছু ছবি একটি ফেসবুক আইডি ‘প্রিয়সি রহমান’ থেকে পোস্ট করা হয়েছে। পাশাপাশি, ‘ভয়েস অফ খুলনা’ নামে একটি পেজ থেকেও তার বিরুদ্ধে একই ধরনের পোস্ট দেয়া হয়। এতে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন, পরিবার ও আত্মীয়-স্বজনের মাঝে মানসিক চাপের মুখে পড়েছেন বলে তিনি জিডিতে উল্লেখ করেন।
ফাইজা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচারতার কারণে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পড়েছেন। তিনি আরো বলেন, এই পরিস্থিতিতে তার পরিবার, বন্ধু-বান্ধবরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের মহাপরিদর্শকসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এই বিষয়টির সুষ্ঠু তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানান।
অপরদিকে, অভিযোগ করার পর প্রিয়সি রহমান নামের ওই ফেসবুক আইডির ব্যবহারকারী ‘মুমু’ বলেছেন, তারা দুজন খুব কাছের মানুষ। তবে, তাকেই সন্দেহের চোখে দেখে অভিযোগ করেছেন কারণ তিনি মনে করেন, প্রিয়সির পরিবার তার ক্ষতি করার চেষ্টা করছে, যার কারণে তিনি এমন করছেন।
সোনাডাঙ্গা মডেল থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ নাদিম জানান, এ ব্যাপারে ডায়েরি হয়েছে এবং তিনি বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবেন।