বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে আবার স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার (১৫ মে) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২২ ক্যারেটের এক ভরির দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকায়। নতুন এ দাম ওই দিন সকাল ১০টা থেকে কার্যকর হবে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর মূল্য কমার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সমন্বয় করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। একই সময়ে ২১ ক্যারেটের প্রতি ভরি নির্ধারিত হয়েছে ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।
এর আগে গত ৭ মে সকাল ১০টা থেকে কার্যকরভাবে বাজুস এক দফা সমন্বয় করে; তখন ২২ ক্যারেটের এক ভরির দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকায়। সে সময় ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা; ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির দামও সংশ্লিষ্ট হিসেবে সমন্বয় করা হয়েছিল।
চলতি বছরএখন পর্যন্ত দেশে স্বর্ণের দাম মোট ৬৪ বার সমন্বয় করা হয়েছে; যার মধ্যে ৩৫ দফা দাম বাড়ানো হয়েছে এবং ২৯ দফা কমানো হয়েছে। গত ২০২৫ সালে দেশে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; তখন ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার দাম কমানো হয়েছিল।
গ্রহক ও গহনা ক্রেতাদের জন্য এই নতুন দর থেকে মূল্য নির্ধারণ এবং ক্রয়-বিক্রয়ের সিদ্ধান্ত নেওয়া গুরুত্বপূর্ণ হবে। বাজুসের পরবর্তী ঘোষণায় বাজারে আবারও পরিবর্তন আসতে পারে।

