চীনা সরকারের আমন্ত্রণে বিএনপির প্রতিনিধি হিসেবে খুলনার ছেলে হামিমসহ ১৫ জন ছাত্রনেতা ৪ জুন চীনে যাচ্ছেন।
প্রতিনিধিদল চীনের চংকিং ও সাংহাই পরিদর্শন করবে এবং সেখানে চীন সরকারের কর্মকাণ্ড ও বিভিন্ন অর্জন সরাসরি পর্যবেক্ষণ করবে। সফরের মূল ফোকাস হবে নতুন উন্নতমানের উৎপাদনশক্তি গঠনের ধারা, উচ্চমানের উন্নয়ন, উচ্চস্তরের উন্মুক্তকরণ, গ্রামীণ পুনরুজ্জীবন এবং তৃণমূল স্তরের শাসন ব্যবস্থা নিয়ে পারস্পরিক অবলোকন ও মূল্যায়ন।
সফরের সময় চীনের স্থানীয় সরকারি নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী ও বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক ও আলোচনা অনুষ্ঠিত হবে। দলটি বিভিন্ন প্রতিষ্ঠানে পরিদর্শন করে চীনের নীতি ও প্রয়োগগত উদাহরণগুলো গ্রহণ ও বিশ্লেষণ করার চেষ্টা করবে।
এই সফর থেকে প্রাপ্ত অভিজ্ঞতা ও পর্যালোচনাগুলোকে ভবিষ্যতে সাংগঠনিক ও নীতিগত দিকগুলোতে কাজে লাগানোর লক্ষ্য ব্যক্ত করা হয়েছে।