চীনা সরকারের আমন্ত্রণে বিএনপির প্রতিনিধি হয়ে খুলনার হামিমসহ ১৫ জন ছাত্রনেতা ৪ জুন চীনে যাওয়ার কথা জানানো হয়েছে।
প্রতিনিধিদলটি চীনের কর্মকাণ্ড ও অর্জনগুলো পর্যবেক্ষণ করতে চংকিং ও সাংহাই সফর করবে। সফরের লক্ষ্য থাকবে চীনের নতুন উন্নতমানের উৎপাদনশক্তির বিকাশ, উচ্চমানের উন্নয়ন, উচ্চ-স্তরের উন্মুক্তকরণ, গ্রামীণ পুনরুজ্জীবন এবং তৃণমূল স্তরের শাসনব্যবস্থা সম্পর্কিত অভিজ্ঞতা জানা এবং প্রাসঙ্গিক নীতিমালা ও কারিগরি দিকগুলো অনুধাবন করা।
সফরের সময় তারা চীনের স্থানীয় নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী ও বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক ও মতবিনিময়ও করবেন। এতে দুইপক্ষের মধ্যে অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি বিনিময়ের সুযোগ তৈরি হবে। উল্লেখ্য, এই সফরে বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও অংশগ্রহণ করবে।
