বাংলাদেশ সরকার ই-পাসপোর্টের ডিজাইন কাজে ব্যাপক পরিবর্তন আনছে। নতুন নকশায় ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’ শিরোনামে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ, শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও ওয়াসিম আকরামের ছবি সংযোজনের পাশাপাশি দেশের সব ধর্মের প্রতীকও স্থান পেয়েছে। একইসঙ্গে, নতুন জলছাপে আবারও দেখা যাবে ‘ইসরায়েল ব্যতীত’ (ঊীপবঢ়ঃ ওংৎধবষ) শব্দবন্ধ। এই পরিবর্তনের জন্য রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সরকারি আদেশ জারি করে বলে জানা গেছে। আদেশে উল্লেখ করা হয়েছে, ই-পাসপোর্টের বিদ্যমান ছবি ও ডিজাইনে পরিবর্তন এনে নতুন জলছাপ সংযোজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যা বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।

