ঢাকাঃ শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
Jago Bangla 24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
No Result
View All Result
Jago Bangla 24
No Result
View All Result

চালতি অর্থবছরেই পাঁচ স্তরের স্থানীয় নির্বাচন খরচ ৬ হাজার কোটি: প্রতিমন্ত্রী

by স্টাফ রিপোর্টার
আগস্ট ১৬, ২০২৬
in জাতীয়
Share on FacebookShare on Twitter

চলতি ২০২৬-২৭ অর্থবছরের মধ্যে পর্যায়ক্রমে পাঁচ ধাপে স্থানীয় সরকারের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এই লক্ষ্যে প্রয়োজনীয় অর্থের পরিমাণ প্রায় সাড়ে ৫ হাজার থেকে ৬ হাজার কোটি টাকা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানিয়েছেন। শনিবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া হাইস্কুল মাঠে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘সংশ্লিষ্ট দপ্তর ইতোমধ্যে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এই খরচের জন্য অর্থের সংস্থান করেছে।’ এ সময় তিনি আরো জানান, নির্বাচন কমিশন এখন প্রস্তুতি নিচ্ছে এবং মন্ত্রণালয় থেকেও নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, ‘চলতি অর্থবছরে প্রথমে সিটি কর্পোরেশন, উপজেলা, জেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে।’ এছাড়া, শ্রীমঙ্গল পৌরসভার বিস্তার ও উন্নয়নের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। তিনি বলেন, ‘বৃহত্তর সিলেটের উন্নয়নের জন্য প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকার এক বিশাল প্রকল্প নেয়া হয়েছে, যার মধ্যে মৌলভীবাজার জেলা জন্য বরাদ্দ রয়েছে প্রায় এক হাজার কোটি টাকা। এর মাধ্যমে শ্রীমঙ্গলের ভাঙাচোরা রাস্তাঘাট সংস্কার, পর্যটন অঞ্চলসমূহের সড়ক প্রশস্তকরণ ও বিভিন্ন সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে।’ পরে প্রতিমন্ত্রী শ্রীমঙ্গল পৌরসভার ময়লার ভাগাড় পরিদর্শন করেন। তিনি জানান, শহর থেকে কিছুটা দূরে পরিবেশবান্ধব স্থানে এই ভাঙাচোরা ময়লার ভাগাড় স্থানান্তর করা হবে এবং সেখানে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হবে। এছাড়াও, বর্জ্য থেকে জৈব সার ও নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হবে। পর্যটন শিল্পের উন্নয়নের অংশ হিসেবে তিনি বলেন, শ্রীমঙ্গল দেশের অন্যতম প্রাচীন পর্যটন কেন্দ্র এবং বছরজুড়ে হাজারো পর্যটক এখানে আসেন। চলমান উন্নয়ন প্রকল্প ও নতুন পরিকল্পনা সম্পর্কে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। এ সময় তিনি সেতু, রাস্তা ও অন্যান্য অবকাঠামোগত উন্নয়নে আরও কাজ করবে বলে আশ্বাস দেন। পাশাপাশি, শ্রীমঙ্গল পৌরসভার হরিজন সম্প্রদায়ের জন্য নির্মাণাধীন সাততলা আবাসন প্রকল্পের কাজের ও পরিদর্শন করেন। তিনি জানান, ভবিষ্যতে সরকারি ভবনগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধি করা হবে। এর আগে ভিক্টোরিয়া হাইস্কুল মাঠ পরিদর্শন শেষে তিনি শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক মিজান রহমান মিজান, জেলা বিএনপি’র চেয়ারম্যান ফয়জুর রহমান ময়ুন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সরফরাজ আহমেদ সরফু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র আহ্বায়ক নূরে আলম সিদ্দিকীসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

Next Post

নারী হিসেবে পরিচয় দিয়ে পুরুষ প্রমাণিত: সব পদক বাতিল ও আজীবন নিষেধাজ্ঞা

Jago Bangla 24

Jago Bangla 24 is a leading Bangladeshi Online News Portal, covering various topics and analysis from a complete neutral perspective.

নেপথ্যে যারা

সম্পাদকঃ শেখ শহীদ আলী সেরনিয়াবাত
সহ সম্পাদকঃ বাতেন আহমেদ
প্রকাশকঃ আহমেদ রুবেল

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ  [email protected]
বিপণন বিভাগঃ [email protected]

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন

© 2008 - 2006 Jago Bangla 24. - All rights reserved by Jago Bangla 24..